রাজা দাস, বালুরঘাট: ফের শিরোনামে টোটোচালকের দৌরাত্ম্য। এবার ভাড়া সংক্রান্ত বচসার জেরে যাত্রীর উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল টোটোচালকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটে। ইতিমধ্যেই বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন যাত্রী।
বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, রবিবার পরিবারের সদস্যদের নিয়ে আত্রেয়ী নদীর সদরঘাটে স্নান করতে গিয়েছিলেন সনৎ মহন্ত। কল্যাণীঘাট এলাকা থেকে তাঁরা দুটি টোটো করে গৌরীয় মঠ এলাকায় বাড়ি ফেরেন। নেমে ৫০ টাকা করে দুই টোটোকে ১০০ টাকা দিতে যান সনৎবাবু। কিন্ত আরও বেশি টাকা তাঁরা দাবি করে বলেই অভিযোগ। তা নিয়েই বাকবিতন্ডা শুরু হয়। অভিযোগ, এমন সময় দিলীপ নামে এক চালক সিটের নিচ থেকে ছুরি বের করে চড়াও হন সনতের উপর। আতঙ্কিত হয়ে যান সনৎ ও তাঁর পরিবারের লোকজন। এদিকে আর্তনাদ শুনেই স্থানীয়রা জড়ো হয়ে যায়।
পুলিশকে খবর দিতেই টোটো নিয়ে দ্রুত চম্পট দেয় অভিযুক্তরা। এরপরই পুলিশের দ্বারস্থ হন সনৎ। তিনি জানিয়েছেন, ৫০০ টাকা দাবি করেছিলেন টোটো চালকরা। দাবি মতো ভাড়া দিতে রাজি না হওয়ায় অশান্তির সূত্রপাত। এরপরই ছুরি নিয়ে হামলা। দিনেদুপুরে এতবড় ঘটনা! রাতে হলে বড়সড় বিপদের আশঙ্কা করছেন স্থানীয়রা। রীতিমতো আতঙ্কিত তাঁরা।
সর্বশেষ খবর
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?
-
‘ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর
-
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ বাঁহাতি স্পিনার নিয়ে নামছে ভারত! নয়া টিম কম্বিনেশন গম্ভীরদের
-
‘আমিও ছাত্র আন্দোলন করেছি’, বার কাউন্সিলের ‘হস্তক্ষেপে’ উষ্মা প্রকাশ প্রধান বিচারপতির
-
দেশপ্রিয় পার্কে মণ্ডপ ‘ভাঙচুর’, প্রশ্নের মুখে পুজোর ভবিষ্যৎ! কী জানালেন রাসবিহারীর বিধায়ক?