অংশুপ্রতিম পাল, খড়গপুর: ডাইনি অপবাদে বধূকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) ডেবরায়। কোনওক্রমে গ্রামবাসীদের চোখ এড়িয়ে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা ও তাঁর স্বামী। ডেবরা থানার পুলিশ তাঁদের উদ্ধার করলেও এখনও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে ওই দম্পতিকে।
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের ডেবরার লোয়াদা গ্রাম পঞ্চায়েতের ভুইঞাবসান গ্রামের বাসিন্দা নিঃসন্তান ওই দম্পতি। দীর্ঘদিন ধরেই সেখানে থাকে তাঁরা। পেশায় দিনমজুর। সম্বল বলতে একচিলতে খাসজমি। ওই বধূর স্বামী জানান, বছর চারেক আগে ওই গ্রামে একটি গরু মারা যায়। পরবর্তীকালে আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এই ঘটনার নেপথ্যে ওই বধূ। অভিযোগ বরাবরই ওই দম্পতিকে হেনস্থা করত স্থানীয়রা। নির্যাতিতার স্বামী জানিয়েছেন, বুধবার থেকেই এলাকা থমথমে। যা দেখে তাঁরা আন্দাজ করেছিলেন যে অশান্তি হতে পারে। তাই পালানোর ছকও কষেছিলেন। কিন্তু লাভ হয়নি। তার আগেই বৃহস্পতিবার গ্রামে সালিশি সভা ডাকা হয়।
[আরও পড়ুন: ভর সন্ধেবেলা শুটআউট পুরুলিয়ায়, গুলিবিদ্ধ তৃণমূল নেতা ভরতি হাসপাতালে]
জানা গিয়েছে, সালিশি সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলেও ওই দম্পতি সেখানে যাননি। অভিযোগ, পরে রাতে তাঁদের জোর করে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের গ্রাম ছাড়ার নিদান দেওয়া হয়। কিন্তু মানতে রাজি হননি ওই দম্পতি। অভিযোগ, এরপরই বধূকে বেধড়ক মারধর করা হয়। কোনওক্রমে সেখান থেকে ফিরে আসেন ওই দম্পতি। পরে শনিবার রাতে ডেবরা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ পেয়ে মহিলা ও তাঁর স্বামীকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পূর্নাঙ্গ তদন্ত হবে।
[আরও পড়ুন: Corona Virus: রাজ্যে একদিনে সংক্রমিতের সংখ্যা হাজার ছুঁইছুঁই, উদ্বেগ বাড়াচ্ছে ৩ জেলা]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা