বাবুল হক, মালদহ: কুপ্রস্তাবে সম্মতি না দেওয়ায় পুত্রবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের (Malda) হরিশ্চন্দ্রপুর থানার দক্ষিণ তালগ্ৰাম হাট এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম আদরি খাতুন। বয়স ২০ বছর। প্রায় দেড় বছর আগে বিহারের আজমনগর থানার কুশল গ্রামের বাসিন্দা সাইদুর রহমানের মেয়ে আদরি খাতুনের সঙ্গে বিয়ে হয় হরিশ্চন্দ্রপুর থানার দক্ষিণ তালগ্ৰাম হাটের বাসিন্দা আবদুল মান্নানের ছেলে মহিদুর রহমানের। অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন পণের জন্য চাপ দেয় বধূকে। আদরির উপর মানসিক নির্যাতন শুরু হয়। বাবার বাড়ি থেকে যৌতুকের বাইক ও আসবাবপত্র নিয়ে আসার জন্য চাপ দেওয়া হত বলে অভিযোগ।
[আরও পড়ুন: আচমকা খেপে পথচারীকে গুঁতো, কালো ঘোড়াকেই আটক পুলিশের!]
কয়েকমাস আগে আদরিকে বাড়িতে রেখে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে চলে যান স্বামী মহিদুর রহমান। অভিযোগ, তার পর থেকেই শ্বশুরের কুনজর পড়ে আদরির উপর। মাঝে মধ্যেই আদরিকে কুপ্রস্তাব দিতে থাকে সে। এক পর্যায়ে স্বামী ও বাপের বাড়িতে বিষয়টি জানাতে বাধ্য হন তিনি। এটাই তাঁর জন্য কাল হয়ে দাঁড়ায়। বাড়ি ফাঁকা থাকার সুযোগে শ্বশুর আবদুল মান্নান আদরিকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
[আরও পড়ুন: তৃণমূল সমর্থক হলেই ছাঁটাই! নন্দীগ্রামের পঞ্চায়েতে ‘বদলা’র শিকার অস্থায়ী কর্মীরা]
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের