Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Rape

ভাগ্য ফেরাতে রত্ন দেওয়ার প্রলোভন, তরুণীকে ডেকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জ্যোতিষী

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২১, ১৯:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২১, ১৯:০৪

options
link
ভাগ্য ফেরাতে রত্ন দেওয়ার প্রলোভন, তরুণীকে ডেকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জ্যোতিষী zoom
ছবি: প্রতীকী
Advertisement

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ভাগ্য ফেরাতে জ্যোতিষীর কাছে যাওয়াই কাল হল। তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল জ্যোতিষীর বিরুদ্ধে।ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গোপালনগরে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শম্ভু চক্রবর্তী (৫৭)। পেশায় জ্যোতিষী। বাড়ি গোপালনগর থানার পাল্লা এলাকায়। নিগৃহীতা তরুণী হরিণঘাটা থানার নগরউখড়ার বাসিন্দা। তিনি উচ্চশিক্ষিতা। কিন্তু কয়েক বছর ধরে তিনি বিভিন্ন চাকরির চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। চাকরি নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এই পরিস্থিতিতে শম্ভুর সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। তার ভাগ্য বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অভিযুক্ত। বৃহস্পতিবার পাথর দেওয়ার নাম করে তরুণীকে নিজের বাড়িতে ডাকে শম্ভু। অভিযোগ, জল এবং ঠান্ডা পানীয়ের সঙ্গে নেশার দ্রব্য খাইয়ে দেয় শম্ভু। যুবতী অচৈতন্য হয়ে পড়লেই তাকে ধর্ষণ করে জ্যোতিষী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

A woman allegedly raped by astrologer in Bangaon, accused arrested

[আরও পড়ুন: সুপারি কিলার দিয়ে খুনের ছক, মঙ্গলকোটের TMC নেতা হত্যাকাণ্ডে দিল্লি থেকে গ্রেপ্তার মাস্টারমাইন্ড]

বিষয়টি স্থানীয়রা টের পেতেই শম্ভুকে আটকে রেখে পুলিশে খবর দেয় তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে যুবতীকে। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে৷ বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সমীর দাস বলেন, “শম্ভু পুজো করত, লোকজনের হাত দেখতো। এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। ওর বিরুদ্ধে নিজের স্ত্রীকে বিদ্যুতের তার জড়িয়ে মারধরের অভিযোগ রয়েছে।” পুলিশ শুক্রবার সকালে ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে। বিচারক তাকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

[আরও পড়ুন: অসুস্থ সন্তান, গুণিনের নিদানের পর ‘ডাইনি’ অপবাদে বৃদ্ধা মাকে প্রহার ছেলে-বউমার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.