দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফেসবুকে দুই মহিলার পরিচয়। সেই সূত্র ধরে একজনের ভাইয়ের সঙ্গে অন্যজনের ঘনিষ্ঠতা-প্রেম! এসবের মাঝেই সন্তান-সহ উধাও মহিলা। হদিশ নেই তাঁর যুবকেরও। ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার নিকারিঘাটা এলাকার বাসিন্দা ওই মহিলা। সোশাল মিডিয়ার মাধ্যমের অনিমা দাস নামে এক মহিলার পরিচয় হয় তাঁর। তিনি উত্তর চব্বিশ পরগনার জেলিয়াখালির বাসিন্দা। ক্রমশ বন্ধুত্ব গাঢ় হয়। দুই বাড়িতে যাতায়াতও শুরু হয়। পরিবারের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়ে। গত মঙ্গলবার অনিমাদেবীর বাপের বাড়িতে যান ওই মহিলা। সেখানে অনিমার ভাই দুধকুমার মণ্ডলের সঙ্গেও তাঁর দেখা হয়। এর পর নিখোঁজ হয়ে যায় ওই মহিলা ও তার চার বছরের শিশু। পরিযায়ী শ্রমিক স্বামী খবর পেয়ে বাড়ি ফিরে আসেন। স্ত্রীর খোঁজ শুরু করেন। কিন্তু কোনও লাভ হয়নি।
ইতিমধ্যেই মহিলার বাবা বাসন্তী থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় বেশ কিছুপ্রশ্ন উঠতে শুরু করে। অনিমাদেবীর সূত্র ধরেই তাঁর ভাইয়ের সঙ্গে নিখোঁজ মহিলার সম্পর্ক গড়ে ওঠার আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা। এদিকে পরিবারের তরফ থেকে পাচারের অভিযোগ করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। হদিশ নেই দুধকুমারেরও।
সর্বশেষ খবর
-
‘মস্তানি’ দেখিয়ে ডুরান্ড জয়, তারপরই সৌরভের ফোন দেবব্রতকে, হাবাসকে আনার নেপথ্যে কি ‘দাদা’র বুদ্ধি?
-
১০ দিন পরেও বাদল অধিবেশনের সমাপ্তি হয়নি, আসন পুনর্বিন্যাস বিলে মোদি সরকারের নয়া কৌশল?
-
উত্তম-সুচিত্রার সিনেমা দেখার নেশা, বাংলায় সুযোগের অপেক্ষায় সৃজিত-কৌশিক ভক্ত অমৃতা
-
ভোররাতে ফের জতুগৃহ কলকাতা! যশোর রোডে কারখানায় পুড়ে ছাই ২২ গাড়ি
-
সাংবাদিক সম্মেলনে প্রশ্ন চলবে না, মোদির অনুরোধ বেমালুম ভুললেন ট্রাম্প! ফাঁস গোপন কাহিনি