শান্তনু কর, জলপাইগুড়ি: অন্যত্র বিয়ে ঠিক হয়েছে প্রেমিকের। জানতে পেরেই যুবকের বাড়ির সমানে ধরনায় বসলেন প্রেমিকা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের বালুর ঢিপ এলাকায়। এদিকে যুবকের পরিবারের দাবি, এই তরুণীর পরিবার নাকি মানতে চাননি সম্পর্ক, সেই কারণেই অন্যত্র ছেলের বিয়ের সিদ্ধান্ত। গোটা ঘটনায় হতবাক যুবকের পরিবার।
জলপাইগুড়ি সদর ব্লকের বাসিন্দা ওই যুবক ও যুবতী। পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বছরের সম্পর্ক তাঁদের। সম্প্রতি তাঁদের সম্পর্কে কথা জানতে পারে যুবকের পরিবার। এরপর যুবকের পরিবারের তরফে যুবতী বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু যুবতীর পরিবার তাতে রাজি হয়নি বলেই অভিযোগ। উল্টে যুবকের পরিবারকে অপমান করা হয়। এরপর অন্যত্র ছেলের বিয়ে ঠিক করে পরিবার। আর্শীবাদও হয়ে গিয়েছে। ১৯ আষাঢ় বিয়ে।
এই পরিস্থিতিতে আচমকা প্রেমিকা হাজির হন যুবকের বাড়ির সামনে। বিয়ের দাবিতে ধরনায় বসেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গ্রামে। গ্রামবাসীরা ঘটনাস্থলে হাজির হয়। এদিকে যুবক বাড়ি থেকে বের হয়ে যান। বিকেল পর্যন্ত বাড়ি ফেরেননি তিনি। যুবতী বলেন, “আমাদের এক বছরের সম্পর্ক। ওর কাছে সময় চেয়েছিলাম।” যুবকের মা বলেন, “ছেলে প্রথমে ওকে বিয়ে করবে বলেই সিদ্ধান্ত নিয়েছিল। ওদের বাড়িই মানেনি।”
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?