সঞ্জিত ঘোষ, নদিয়া: কুসংস্কার কাড়ল প্রাণ। শাড়ি সেলাই করার আগে আগুনে সামান্য পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর কাশ্যপ পাড়া এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
জানা গিয়েছে, মৃত মহিলার নাম কাজলরানি দাস। বয়স আনুমানিক ৫৯ বছর। বাড়ি নদিয়ার শান্তিপুরের কাশ্যপপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, শুক্রবার ওই মহিলা তাঁর নতুন শাড়ি সেলাই করতে বসেন। নিয়ম মেনে একটা কোনা সামান্য আগুনে পুড়িয়ে নিতে গেলেই ঘটে দুর্ঘটনা। পুরো শাড়িতে আগুন ধরে যায়। ঘরে ফ্যান চলার কারণে সেই শাড়ি ওই মহিলার গায়ে জড়িয়ে যায়। মহিলার শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়।
[আরও পড়ুন: নেই মন্দির, পুজোর পর প্রতিমা মিলিয়ে যায় মাটিতেই, জেনে নিন ‘মাটিয়া কালী’র মাহাত্ম্য]
তড়িঘড়ি মহিলাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন মহিলা। রবিবার রাতে মৃত্যু হয়েছে তাঁর। সোমবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। এর পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
[আরও পড়ুন: ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ! কুকীর্তি ফাঁস হতেই জেলা পরিষদ সদস্যকে সাসপেন্ড তৃণমূলের]
সর্বশেষ খবর
-
চিনির দামে আগুন! রান্নায় মিষ্টতা আনতে রান্নাঘরে আনুন এই ৫ বিকল্প
-
রাজ্যজুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান, বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার অস্ত্র ভাণ্ডার
-
পিছিয়ে যাচ্ছে ঘরোয়া লিগের ডার্বি, ডুরান্ড ফাইনালে বিষ্ণুর চোট নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল
-
পাকিস্তানে ভেঙে যাবে সরকার? ইমরান-বিলাওয়াল জোড়া ফলায় মহাসংকটে শাহবাজ!
-
‘ধনীদের কোটা নয়’, দিল্লিতে জোরালো সংরক্ষণ বিরোধী আন্দোলন, আধাসেনা নামাল সরকার