সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ডেঙ্গুতে (Dengue) মৃত্যুর ঘটনা রাজ্যে। এবার ডেঙ্গুর বলি উত্তর ২৪ পরগনার সন্দেশখালি আতাপুরের বাসিন্দা। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভরতি ছিলেন তিনি। ফলে মোট ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩।
জানা গিয়েছে, মৃতার নাম মালিনি দাস। বয়স ৩৮ বছর। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি আতাপুরের বাসিন্দা। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শরীরে ডেঙ্গুর একাধিক উপসর্গ ছিল। টেস্ট করতেই রিপোর্ট আসে পজিটিভ। আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। ডেট সার্টিফিকেট অনুযায়ী এদিন দুপুর পৌনে ১টা নাগাদ মৃত্যু হয়েছে মালিনিদেবীর।
[আরও পড়ুন: ‘বিজেপি ধ্বংস চায়, ওদের দিকে দেখার দরকার নেই’, নবান্ন অভিযানের দিনই বার্তা মমতার]
মালিনি দাসের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুর পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গ বিকল অর্থাৎ মাল্টি অরগান ফেলিওরের উল্লেখ রয়েছে। যদিও স্বাস্থ্য ভবন এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নয়। এদিকে ডেঙ্গু দমনে বুধবার থেকে শহরে ড্রোন উড়বে। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, “ডেঙ্গু মোকাবিলা করতে যুদ্ধকালীন তৎপড়তায় কাজ চলছে। আগামী ৭ দিনের মধ্যে পাড়ায় পাড়ায় ফিভার ক্লিনিকও চালু হয়ে যাবে।”
প্রসঙ্গত, রাজ্যে করোনা দাপট অনেকটাই কমেছে। তবে এখনও প্রতিদিন বেশ কিছু মানুষ সংক্রমিত হচ্ছেন। এরই মাঝে নয়া আতঙ্ক ডেঙ্গু। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের হদিশ মিলছে। রাজ্যের বেশ কয়েকটি জেলার পরিস্থিত বেশ খারাপ। গত কয়েকদিনে হাওড়ায় ডেঙ্গুর বলি ৫ জন। পরিসংখ্যান বলছে, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি ও মুর্শিদাবাদের পরিস্থিতিও বেশ উদ্বেগের।
[আরও পড়ুন: Durga Puja 2022: অষ্ঠমীতেও হয় পাঁঠা বলি, ভোগে থাকে মাংস, জানেন জঙ্গিপুরের নায়েব বাড়ির এই প্রথার ইতিহাস?]
সর্বশেষ খবর
-
‘ব্রাজিলকে বাদ দিয়ে এএফসির জন্য ইস্টবেঙ্গলকে টাকা দিক ফেডারেশন’, বিস্ফোরক বাইচুং
-
বোমা মেরে ওড়ানো হবে দিল্লি হাই কোর্ট! স্বাধীনতা দিবসের প্রাক্কালে হুমকি ই-মেলে চাঞ্চল্য
-
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
-
কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?