পরনে নাইটি। কোমরে বাঁধা তৃণমূলের দলীয় পতাকা, দড়ি। ঘিরে আছেন এলাকার স্থানীয় মহিলারা। একটা করে অন্যায় মনে করাচ্ছেন, আর একটা চড় মারছেন। বঙ্গে পালাবদল হতেই দীর্ঘদিনের চাপা ক্ষোভ এভাবেই জনবিস্ফোরণের আকার নিল। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ঘটনা। তৃণমূল নেত্রীকে কোমরে দড়ি বেঁধে হিড়হিড় করে টানতে টানতে এলাকায় ঘোরালেন ক্ষুদ্ধ মহিলারা।
তৃণমূল জমানায় লাগাতার দুর্নীতি। সরকারি প্রকল্পে নয়ছয়ের অভিযোগ। এমনকী আবাসের ঘর পাইয়ের দেওয়ার নামেও কাটমানি আদায় করতেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর পঞ্চায়েত সমিতির এক তৃণমূল সদস্য। রাজ্যে পালাবদলের সেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ফুঁসে উঠলেন স্থানীয়রা। বাসন্তীর চৌরঙ্গী সুপার মার্কেট এলাকায় পঞ্চায়েত সমিতির সদস্য সুষমা মণ্ডলকে কোমরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও দড়ি বেঁধে ঘোরানো হয়েছে গোটা এলাকায়। সেই ভিডিও-ও করেন স্থানীয়রা। মুহুর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
আরও পড়ুন:
এর আগে গোটা রাজ্যজুড়ে ধৃত তৃণমূল নেতাদের কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরাতে দেখাতে গেছে পুলিশকে। জাহাঙ্গির থেকে শওকতদেরও রাস্তায় ঘুরতে দেখা গেছে মাথা নীচু করে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাই কোর্টেও দায়ের হয়েছিল মামলা। এবার দক্ষিণ ২৪ পরগনায় অভিযুক্ত তৃণমূল নেত্রীকে একই দাওয়াই বাসিন্দাদের। যদিও ওই নেত্রীর বিরুদ্ধে পুলিশে কোনও অভিযোগ করা হয়েছে কি না, তা জানা যায়নি।
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর