নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: মায়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের নিয়ে এমনিতেই সমস্যায় জর্জরিত বাংলাদেশ। আন্তর্জাতিক মহলের দ্বারস্থ হয়ে বারবার দরবার করেছে। কিন্তু, এখনও একটি রোহিঙ্গাকেও মায়ানমার পাঠাতে পারিনি তারা। এই অবস্থায় নিরাপদ আশ্রয়ের খোঁজে শরণার্থী শিবির ছেড়ে এদিক-ওদিকে পালাচ্ছে রোহিঙ্গারা। শুক্রবার রাতে তাদের মতোই একজন ধরা পড়ল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। বছর কুড়ির ওই যুবতীর নাম মীর শাহির। শনিবার আদালতে তোলা হলে তাকে বনগাঁ মহকুমা উপ সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
[আরও পড়ুন: রাজ্যে এসে NRC নিয়ে অসন্তোষ প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রীর, ফের সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত]
রোহিঙ্গাদের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রসংঘ চাপ দিলেও রোহিঙ্গাদের মোহ ভেঙেছে বাংলাদেশের। একসময়ে মায়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের জন্য তাদের হৃদয় কাঁদলেও বর্তমানে কড়া অবস্থান নিয়েছে। নজরদারি চালানোর পাশাপাশি চট্টগ্রামের শরণার্থী শিবির এলাকায় মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় শরণার্থী শিবির ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে চোরাপথে রোহিঙ্গারা পাড়ি দিচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়।
কয়েকদিন আগে একইরকম ভাবে বাংলাদেশের শরণার্থী শিবির ছেড়ে স্বামীর হাত ধরে চোরাপথে ভারতে আসার পরিকল্পনা নেয় মীর। দালালের সাহায্যে স্বামীর সঙ্গে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতেও সক্ষম হয়। কিন্তু, তারপরই অজানা দেশে এসে কেমন সব যেন গোলমাল হয়ে যায় তার। রাতের গাঢ় অন্ধকারে সীমান্ত পার হওয়ার সময় বিজিবি আর বিএসএফের কড়া চৌকিদারিতে স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে। কোথায় দেশ, কোথায় স্বামী সবকিছুই যেন হারিয়ে যায় এক মুহূর্তের তার কাঁটা পেরোনোর চোরা অভিযানে। শেষ পর্যন্ত এপারে ঢুকে পড়তে সক্ষম হলেও স্বামীকে আর খুঁজে পায়নি সে।
[আরও পড়ুন: দুর্গার বেদি সজ্জিত ১০৮টি খুলিতে, নবমীতে এখানে এলে দেখবেন কালী আরাধনা]
শুক্রবার গভীর রাতে রাস্তায় টহলদারি চালানোর সময় উদ্দেশ্যহীনভাবে মীরকে ঘুরতে দেখে গাইঘাটা থানার পুলিশ। তারপর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া তেঁতুলবেড়িয়া থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আর রাতভর জেরার পর স্বামী ও স্বজনহারানো ওই যুবতীকে গ্রেপ্তার করে।
সর্বশেষ খবর
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?
-
‘নব্য তৃণমূলে’র উত্থানে ৫ জেলায় লন্ডভন্ড ঘাসফুল! কে কোন দিকে গেলেন?
-
‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের
-
দলে কথা বলার সুযোগ পাননি! ভোটে হেরে রাজনৈতিক সন্ন্যাসের সিদ্ধান্ত প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের