সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: দোকান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। খুনের অভিযোগে বাবা-মাকে বেধড়ক মার উত্তেজিত জনতার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোবর্ধনপুরে (Gobordhanpur)। পুলিশের পরিস্থিতিতে সাময়িকভাবে পরিস্থিতি আয়ত্তে এলেও এখনও উত্তেজনা জারি রয়েছে এলাকায়।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম শুভময় মাইতি। বয়স ১৮ বছর। গোবর্ধনপুর কোস্টাল থানার বাসিন্দা ওই যুবক। সোমবার সকালে শখের বাজারে একটি দোকানের ভিতর থেকে উদ্ধার হয় শুভময়ের ঝুলন্ত দেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকালে দোকানের বাইরে দাঁড়িয়ে শুভময়ের মা কান্নাকাটি শুরু করে। দাবি করে, তার ছেলেকে মেরে কেউ বা কারা দোকানের ভিতরে ঝুলিয়ে দিয়েছে। এতেই সন্দেহ হয় স্থানীয়দের। কারণ, দোকানের শাটার সেই সময় বন্ধ ছিল। ফলে প্রশ্ন ওঠে, বন্ধ দোকানের ভিতর ছেলের দেহ রয়েছে তা জানল কী করে ওই মহিলা।

[আরও পড়ুন: মাঝ আকাশে ঝড়ের কবলে যাত্রীবাহী বিমান, অন্ডাল বিমানবন্দরে জরুরি অবতরণ]
ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। যুবকের মা ও বাবাকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। ওই গৃহবধূকে আটকে রেখে চলে জিজ্ঞাসাবাদ। এই খবরে প্রচুর লোক জড়ো হতে থাকে শখের বাজার এলাকায়। খবর যায় গোবর্ধনপুর কোস্টাল থানায়। সঙ্গে সঙ্গে থানার ওসি অজয় চন্দ সেখানে উপস্থিত হন। পুলিশ পৌঁছাতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। পুলিশকে ঘিরে বিক্ষোভ চলতে থাকে।
এরপর বিশাল পুলিশবাহিনী যায় ঘটনাস্থলে। বর্তমানের ওই এলাকায় চলছে রুট মার্চ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে ওই যুবকের বাবা-মাকে। কিন্তু কেন নিজের সন্তানকে খুন? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গ্রামবাসীদের অনুমান, মারধরের কারণে ছেলে মারা গিয়েছে। এরপর প্রমাণ লোপাটে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: সামাজিক সুরক্ষা ও পেনশন চালুর দাবি, শ্রম দিবসে প্রতীকী কর্মবিরতিতে যৌনকর্মীরা]
সর্বশেষ খবর
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব
-
ঘাস-খড় খাচ্ছেন বৃদ্ধ, নাগপঞ্চমীতে ভর করেছে অসুর! ভাইরাল বুদ্ধিরামের ভিডিও
-
তারকেশ্বরের পর এবার চাকলার লোকনাথধামেও পুষ্পবৃষ্টি! মন্ত্রীর ঘোষণায় আনন্দিত পুণ্যার্থীরা
-
৩ ঘণ্টার সফরে প্রেম, ঘুরতে এসে ট্যাক্সি চালকের গলাতেই মালা পরালেন বিদেশিনী!
-
হৃদরোগে আক্রান্ত সলমনের বডি-ডবল! ভয়ংকর অ্যাকশন দৃশ্যের শুট নিয়ে বড় সিদ্ধান্ত ভাইজানের