অর্ণব আইচ: বাংলাদেশ থেকে জাল নোট পাচার। খবর পেয়ে উত্তর ২৪ পরগনার বিরাটির কাছ থেকে ২৪ লক্ষ টাকারও বেশি জাল নোট উদ্ধার করলেন শুল্ক দপ্তরের গোয়েন্দারা। ধৃত ব্যক্তির নাম শেখ সাদ্দাম। সে উত্তর কলকাতার রাজাবাজার এলাকার বাসিন্দা।
সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধেয় বিমানবন্দর থেকে শুল্ক দপ্তরের পি এন্ড আই (সদর)-এর গোয়েন্দারা সাদ্দামের পিছু নেন। পাচারের আগেই তার ব্যাগ থেকে দু’হাজার ও ৫০০ টাকার প্রায় ২৪ লক্ষ ২১ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। সূত্রের খবর, এই জাল নোট চক্রের এক মাথা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা। সে এজেন্ট মারফত, আবার কখনও বা নিজেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী থেকে জাল নোট নিয়ে বারুইপুরে আসে।
[আরও পড়ুন: নেতাই হত্যা মামলা: একযুগ পর জেল থেকে ছাড়া পেলেন অভিযুক্ত ডালিম পাণ্ডে, তপন দে]
কলকাতা ও তার আশপাশের এজেন্টের সঙ্গে যোগাযোগ করার পর সাদ্দামকে কাজে লাগিয়ে তা পাচার করে। বারুইপুরের ওই পাচারকারীর সঙ্গে জঙ্গি যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা হচ্ছে। তাকে ধরতে তল্লাশি চলছে বলে জানিয়েছে শুল্ক দপ্তর। ধৃতকে জেরা করলে গুরুত্বপূর্ণ মিলতে পারে বলে আশাবাদী গোয়েন্দারা।
[আরও পড়ুন: বিদেশের মাটিতে ফুটবল খেলার সুযোগ কৃষক পরিবারের সন্তান সোনালির, উচ্ছ্বসিত বাবা-মা]
সর্বশেষ খবর
-
ইয়ামালের গতি, পেদ্রির ম্যাজিকের সঙ্গে রক্ষণ-কাঁটাও! নতুন ‘তিকিতাকা’য় বিশ্বসেরা হবে স্পেন?
-
কোভিড থেকে আমফান, মহাসংকট মোকাবিলার খতিয়ান দিয়ে কোথায় আক্ষেপ রয়ে গেল প্রাক্তন মহানাগরিকের?
-
বিদেশি লিগে খেলতে অবসরের হিড়িক! এবার কড়া নিয়ম আনার পথে বিসিসিআই
-
নাগপুরে ৬ লক্ষ টাকার কল চুরি! ‘প্রেমিকার জন্য আইফোন কিনব’, পুলিশ ধরতেই জানাল দুই যুবক
-
স্বপ্নে বারবার দেখা দিচ্ছেন শনিদেব? জানুন ভাগ্যের চাকা ঘুরবে নাকি বাড়বে বিপদ!