জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বন্ধুদের সঙ্গে পিকনিকে যাওয়াই কাল! ছাদ থেকে পড়ে বিদ্যুৎদপ্তরের কর্মীর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার রামপুর সরকার পাড়ায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। নিছকই দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য রহস্য? খতিয়ে দেখছে তদন্তকারীরা।
জানা গিয়েছে, মৃতের নাম সুদীপ দেব। বয়স ৩৫ বছর। বিদ্যুৎদপ্তরের কর্মী ছিলেন তিনি। থাকতেন গাইঘাটা থানার রামপুর সরকার পাড়া এলাকায়। বছর শেষের পথে, এই সময় সকলেই পিকনিক করেন। শনিবার রাতে এলাকারই সুব্রত দাসের বাড়িতে পিকনিকের প্ল্যান করেছিলেন সুদীপবাবু। সঙ্গে স্ত্রী ও মেয়েও গিয়েছিল। ছাদে পিকনিকের আয়োজন হয়েছিল। স্বাভাবিকভাবেই প্রচুর খাওয়াদাওয়া, হুল্লোড় চলছিল। এসবের মাঝেই ঘটে দুর্ঘটনা। ছাদের রেলিংয়ের উপর বসতে গিয়ে সুদীপ পড়ে যান একেবারে নিচে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাবরা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আত্মীয় ডলি মজুমদার বলেন, “আমরা জানতে খবর পেয়েছি, রাত বারোটা নাগাদ সুদীপ ছাদ থেকে পড়ে গিয়েছে। পিকনিকের আনন্দ এভাবে বিষাদে পরিণত হবে, ভাবতে পারিনি।” কান্নায় ভেঙে পড়েছে মৃতের স্ত্রী ও মেয়ে।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ