শাহাজাদ হোসেন, ফরাক্কা: অভাব নিত্যসঙ্গী। টানা লকটাউনে সংসার চালানো কার্যত দায় হয়ে দাঁড়িয়েছিল। তাই আনলক পর্যায়ে পেটের টানে ফরিদাবাদে কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদের দীনেশ রায়। সেখানেই দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের। সংসারের উপার্জনকারী সদস্যের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কার পলাশী রেলবাজারের বাসিন্দা গোপাল রায়। তাঁর তিন ছেলে, তিন মেয়ে। স্ত্রীর মৃত্যু হয়েছে বছর পাঁচেক আগে। গোপালবাবুর পঞ্চম সন্তান দীনেশ অবিবাহিত। সংসার সামলাতে প্রায় ১৫ বছর ধরে ভিনরাজ্যে কাজ করেন তিনি। লকডাউনে (Lockdown) বাড়ি ফিরলেও পরিবারে আর্থিক সংকট এতটাই প্রকট হয় যে আনলক পর্যায়ে ফের কাজে চলে যান তিনি। সম্প্রতি ফের বাড়ি এসেছিলেন দীনেশ। দিন বাইশ আগে কাজের জন্য ফের ফরিদাবাদে ফিরে যান তিনি। সেখানে নির্মান শ্রমিকের কাজ করতেন। শনিবার রাতে হঠাৎই মুর্শিদাবাদে খবর আসে, বহুতলের ছাদে থাকা জলের ট্যাঙ্ক মাথায় পড়ে মৃত্যু হয়েছে দীনেশের। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় আরও ৫ জন জখম হয়েছে।
আরও পড়ুন: সুদীপ্ত সেনের চিঠি বয়ান হিসেবে গ্রহণ করল আদালত, সার্টিফায়েড কপি হাতে পেলেন কুণাল ঘোষ]
জানা গিয়েছে, সোমবার দেহ এসে পৌঁছবে মুর্শিদাবাদ। সন্তান শোকে কার্যত পাথর হয়ে গিয়েছেন গোপাল রায়। পরিবারের ভবিষ্যৎ কী হবে, তা ভেবে কুল-কিনারা পাচ্ছেন না কেউ। তাঁদের এখন একমাত্র আবেদন যেন সরকার পাশে থাকে। সহযোগিতা করে, ক্ষতিপূরণ দেয়। এদিকে যুবকের মৃত্যু নিয়ে জল্পনা শুরু হয়েছে এলাকায়।
[আরও পড়ুন: কাটা হাতে পাঁচ মেডিক্যালে ঘুরপাক কিশোরের, ফের প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে