দেব গোস্বামী, বোলপুর: রেশন ডিলারের ছেলেকে অপহরণ। ৫০ লক্ষ টাকা না দিলে খুনের হুমকি দিয়েছিল আততায়ীরা। ভয় না পেয়ে বুদ্ধি করে পুলিশে খবর দিতেই বাজিমাত। ২৪ ঘণ্টার মধ্যে যুবককে উদ্ধার করল পুলিশ।
জানা গিয়েছে, বীরভূমের পাড়ুইয়ের বাসিন্দা অপহৃত যুবক। তাঁর বাবা রেশন ডিলার। পাড়ুই থানার অন্তর্গত সাত্তোর গ্রাম পঞ্চায়েতের বড় মহুলা গ্রামে দোকান তাঁর। অভিযোগ, সম্প্রতি ডিলারের ছেলেকে অপহরণ করে দুষ্কৃতীরা। এর পর আততায়ীরা ফোন করে ডিলারকে। ৫০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। না দিলে যুবককে খুনের হুমকি দেওয়া হয়। আতঙ্কের মাঝেই পাড়ুই থানার দ্বারস্থ হয় পরিবার। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
টাওয়ার লোকেশন ট্র্যাক করে দুবরাজপুরের একটি জঙ্গলে হাজির হয় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় যুবক। পরিবারের অভিযোগ, মারধর করা হয়েছে যুবককে। পুলিশের সহযোগিতায় ছেলেকে ফিরে পেয়ে নিশ্চিন্ত পরিবার। তবে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব পরিবার। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে, অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে। নেহাত টাকা পেতেই অপহরণ নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘বুঝিয়ে বলা দরকার ছিল’, ফুটপাথে দুধ গরম বিতর্কে কী বললেন অগ্নিমিত্রা?
-
কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়ি মেরামতে রেকর্ড ৯২ কোটি টাকা ব্যয়, প্রকাশ্যে আরটিআই রিপোর্ট
-
ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে বাধা নেই! অ্যাকাউন্ট ফ্রিজ মামলাতেও হাই কোর্টে স্বস্তি অভিষেকের
-
স্বামীকে খুন, পেট কেটে নাড়িভুঁড়ি বের করে ব্যাগে পুরল স্ত্রী! হত্যাকাণ্ড দেখে তাজ্জব বাড়িওলা
-
কখন ভাঙবে তোমার ঘুম! শাহরুখের চোখ খোলার অপেক্ষায় হিনা খান