সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেশাগ্রস্ত অবস্থায় বচসার জের। সিউড়িতে বন্ধুর হাতে প্রাণ গেল যুবকের! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কড়িধ্যা এলাকায়। পুলিশের জালে অভিযুক্ত। তাঁর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার ও পরিজনেরা।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিক্রম অঙ্কুর। সিউড়ির কড়িধ্যার বাসিন্দা তিনি। পরিবার সূত্রে খবর, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হন বিক্রম। এরপর আর ফেরেননি তিনি। বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও কোনও লাভ হয়নি। বৃহস্পতিবার থানায় মিসিং ডায়েরি করে পরিবার। জানান, যুবকের বাইকেরও হদিশ নেই। এরপর শুরু হয় তদন্ত। তাতেই গ্রামেরই বাসিন্দা মনোজিৎ হাজরার কাছ থেকে বাইকটি উদ্ধার করে পুলিশ। এরপরই তাঁকে চেপে ধরে পুলিশ। টানা জেরায় মনোজিতের কাছে মেলে বিক্রমের মোবাইল ফোনও।
এরপরই প্রকাশ্যে আসে আসল তথ্য। পুলিশের দাবি, জেরায় নিজের অপরাধ স্বীকার করে নেয় ধৃত মনোজিৎ। সে জানায়, ঘটনার দিন নেশাগ্রস্ত ছিল দু’জনই। তখনই বিক্রমের সঙ্গে বচসায় জড়ায় সে। জানা যাচ্ছে, তর্কাতর্কির মাঝেই বিক্রমকে পুকুরে ফেলে দেয় মনোজিৎ। ধৃতের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এলাকার এক পুকুরে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয়েছে যুবকের দেহ। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।
সর্বশেষ খবর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!
-
মেঘালয়ে নাকা তল্লাশিতে পুলিশের উপর হামলা! পালটা গুলিতে নিহত ৪ সশস্ত্র দুষ্কৃতী
-
অভিষেক, ডেরেকের পর সুমিত! ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাংসদের পিএ-কে নোটিস পুলিশের
-
ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল হাতাল আমেরিকা! ‘ইতিহাসের সবচেয়ে বড় ডিল’, বললেন ট্রাম্প
-
প্রতি লেনদেনেই নিশ্চিত ক্যাশব্যাক, সরাসরি ঢুকবে অ্যাকাউন্টে, Navi অ্যাপেই কেল্লাফতে!