সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব বাংলা ও জাগো বাংলা নিয়ে মিথ্যা অভিযোগের কারণে প্রাক্তন তৃণমূল নেতা মুকুল রায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়ের বিরুদ্ধে ফৌজদারি ও মানহানির মামলা করেছেন অভিষেক। মঙ্গলবার সকালে ব্যাঙ্কশাল আলাদতে পৌঁছে যান তিনি।
এদিন মুকুল রায়ের মন্তব্যের অডিও ও ভিডিও ক্লিপ নিয়ে আদালতে হাজির হয়েছিলেন অভিষেক। বিচারককে সেই ক্লিপগুলি দেখানো হয়। মুকুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২০২ নম্বর ধারায় মামলা রুজু করার আরজি জানান তিনি। এদিন আদালত থেকে বেরিয়ে আসার সময় অভিষেক দৃঢ় কণ্ঠে জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যে। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, এসব অভিযোগ মুকুল প্রমাণ করতে না পারলে তিনি যেন গদি ছেড়ে দেন, বাংলা ছেড়ে দেন। সঙ্গে জানিয়ে দেন, মুকুল যদি এ কথা প্রমাণ করে দেন, তাহলে রাজনীতির আঙিনায় আর পা রাখবেন না অভিষেক।
[ত্রিপুরায় নিহত সাংবাদিকের ভাইকে বাংলায় চাকরির প্রস্তাব মমতার]
গত ১০ নভেম্বর রানি রাসমনি রোডের এক জনসভা থেকে অভিষেককে আক্রমণ করেন মুকুল রায়। জানান, বিশ্ব বাংলা ও জাগো বাংলার মালিকানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। তারপরই বিশ্ব বাংলা লোগো নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। যদিও পালটা বিবৃতি দিয়ে তৃণমূলের তরফে তা ভুয়ো বলেই জানানো হয়েছিল। এরপরই মুকুলের বিরুদ্ধে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন অভিষেকের। তাঁকে আইনি নোটিস ধরানো হয়। নোটিসে উল্লেখ করা হয়েছে যে, ‘তৃণমূল এবং অভিষেকের সম্মানহানির জন্যই এই সমস্ত অভিযোগ আনা হয়েছে।সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চাওয়ার শর্ত দেওয়া হয় মুকুলকে। নাহলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথাও উল্লেখ করা হয়েছিল নোটিসে। এরপরই প্রকাশ্যে এ নিয়ে মুকুলকে কোনও মন্তব্য না করার নির্দেশ দিয়েছিল আলিপুরদুয়ার আদালত। কিন্তু তা কানে তোলেননি তিনি। সাফ জানিয়ে দিয়েছিলেন, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। এমনকী দ্বিতীয়বারও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিষেককে আক্রমণ করেন। আদালতের নির্দেশ সত্ত্বেও এমন ঘটনা ঘটানোয় শোকজ করা হয় মুকুলকে। তাঁর কাছে জবাবদিহি চেয়েছে আদালত।
[স্নেহাশিসের শারীরিক অবস্থার উন্নতি, বাড়ল প্লেটলেট কাউন্ট]
সর্বশেষ খবর
-
‘গলায় সিম্বল ঝুলিয়ে বাড়ি বাড়ি যাব’, প্রতীক হারানোর শঙ্কায় কী বলছেন মমতা? হবে ২১ জুলাই?
-
ডিম-থেরাপি ঠেকাতে এবার আসরে পুলিশ! শ্যামপুরে আমজনতাকে সংযত রাখতে চলছে মাইকিং
-
পালাবদলের ২ মাস পর হার স্বীকার মমতার! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা কালীঘাট তৃণমূল সুপ্রিমোর
-
দুর্গাপুরে জঙ্গল থেকে ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, ঋণের চাপ নাকি অন্য কারণ?
-
চন্দ্রিমা বিদায়ে দলের রাজ্য সভানেত্রী মমতা নিজেই! দুই সাধারণ সম্পাদক মদন ও কুণাল