Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Durgapur

দুর্গাপুরে জঙ্গল থেকে ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, ঋণের চাপ নাকি অন্য কারণ?

পরিবার জানিয়েছে, ঋণের বোঝায় জর্জরিত ছিলেন তিনি। সেই নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এই কারণেই চরম সিদ্ধান্ত নেন তিনি। যদিও মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ১৭:১২

link
সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ১৭:১২

options
link
দুর্গাপুরে জঙ্গল থেকে ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, ঋণের চাপ নাকি অন্য কারণ? zoom
প্রতীকী ছবি।
Advertisement

জঙ্গল থেকে ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হল। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে দুর্গাপুরের ফরিদপুরের সরপীতে। পরিবার জানিয়েছে, ঋণের বোঝায় জর্জরিত ছিলেন তিনি। সেই নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এই কারণেই চরম সিদ্ধান্ত নেন তিনি।

মৃতের নাম বিশ্বদেব বাউরি (৫৭)। তিনি দুর্গাপুর ফরিদপুরের ঝাঁঝরা কোলিয়ারির কর্মী ছিলেন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঋণের বোঝা এবং ঋণ আদায়ের চাপ তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। ঋণ মেটানোর জন্য বাড়িতে কিছু লোকও এসেছিলেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরেই এই ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর নেপথ্যে ঋণের চাপ বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন বিশ্বদেব। সারাদিন বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শনিবার সরপীর জঙ্গলের ভিতরে একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মৃতের ভাইপো বিক্রম বাউরি জানান, “কাকা নিখোঁজ হওয়ার খবর পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন। পরে সরপীর জঙ্গলে কাকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সম্প্রতি ঋণ সংক্রান্ত বিষয়ে কিছু ব্যক্তি বাড়িতে এসেছিলেন। তাঁদের সঙ্গে কথাকাটাকাটি হয়। হুমকিও দেওয়া হয়। তবে এই বিষয়টি তদন্তসাপেক্ষ। নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.