সুমিত বিশ্বাস, পুরুলিয়া: কালবৈশাখী মাথায় নিয়ে পুরুলিয়ায় জনসভা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দুর্যোগের মুখে বক্তব্য থামিয়ে আমজনতাকে নিরাপদে বসানোর ব্যবস্থা করলেন তিনি নিজেই। সকলে ভিতরের যাওয়ার পর শুরু করলেন সভা।
বরাবরই মানবিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন। সমস্যার কথা শুনে তা সমাধানও করেছেন। বৃহস্পতিবার পুরুলিয়ার সভা থেকে ফের মানবিকতার প্রমাণ দিলেন অভিষেক। এদিন বিকেলে নির্দিষ্ট সময়ে পুরুলিয়ার জনসভায় পৌঁছন তিনি। তবে ততক্ষণে আকাশ মেঘে ঢেকেছে। সঙ্গে তুমুল ঝড়। মঞ্চে উঠেই কালবৈশাখীকে ‘প্রকৃতির আর্শীবাদ’ বলেন অভিষেক। এরপরই আমজনতাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। ঝড়ের হাত থেকে যাতে সকলকে নিরাপদে নিয়ে আসা যায় সেই চেষ্টাই করেন। বক্তব্য থামিয়ে প্রথমে প্যাণ্ডেলের বাইরে থাকা জনতাকে প্যান্ডেলের ভিতরে নিয়ে আসার ব্যবস্থা করেন। ডি জোনে বসানো হয় বেশ কিছু মানুষকে। অভিষেকের কথায়, “আমার নিরাপত্তা পরে, আগে মানুষকে বাঁচাতে হবে।”
[আরও পড়ুন: ফেলুদা, টেনিদা, ঘনাদার পর এবার উত্তরপাড়ায় আসছে ‘সাফাদা’, নিয়ম ভাঙলে করবে জরিমানা]
[আরও পড়ুন: স্মার্ট জুতোর পর স্মার্ট হেলমেট, অভিনব আবিষ্কারে ফের বঙ্গতনয়ের চমক]
সর্বশেষ খবর
-
আইএসএলের আগে বিরাট চমক, প্রাক্তন মোহনবাগানিকে সই করাল ইস্টবেঙ্গল
-
‘কেউ যেন আমাকে…’, মধ্যরাতে কলকাতায় ভূতুরে কাণ্ড! হাড়হিম অভিজ্ঞতা রণজয়ের
-
ব্যর্থ হলেও মার্কশিটে লেখা থাকবে না ‘ফেল’ শব্দটি, পড়ুয়াদের মনোবল বাড়াতে নয়া ভাবনা বিহার সরকারের
-
বাইকের পিছনে ধাওয়া দুষ্কৃতীদের! ভোটমুখী পাঞ্জাবে আপ নেতাকে গুলি করে ‘খুন’
-
‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর খবরের জের, যাদবপুরে যৌনতার ভাইরাল ভিডিও নিয়ে তদন্ত চাইল কংগ্রেস