সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্বালানির জালায় জর্জরিত জনতা। লাফিয়ে বাড়ছে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের দাম। সেই ইস্যুতে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বললেন, “পরিস্থিতি যা হচ্ছে, তাতে এরপর মানুষ খেতে পাবে না। শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো অবস্থা হবে।”
লাগাতার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাজেহাল মানুষ। চড়চড়িয়ে বাড়ছে দাম। প্রবল সমস্যায় মধ্যবিত্তরা। মঙ্গলবার ধুপগুড়ির কর্মিসভা থেকে সে প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ থেকে আট বছর আগেও পরিস্থিতি এরকম ছিল না। পেট্রল ১০৬ টাকা, কেরোসিন যা ১৬ টাকা প্রতি লিটার ছিল, তা বেড়ে হয়েছে ১০২ টাকা। মানুষ পেট্রল ভরতে পারছে না। গোটা ভারতবর্ষের মানুষ একই পরিস্থিতিতে। এভাবে চলতে থাকলে মানুষ খেতে পাবেন না। শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো অবস্থা হবে। মানুষ বিজেপির বিরুদ্ধে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মতো পদক্ষেপ করবে।”
[আরও পড়ুন: ঠিক যেন ‘ঘরের মেয়ে’, দার্জিলিংয়ে নিজের হাতে ফুচকা বানিয়ে বাচ্চাদের খাওয়ালেন মুখ্যমন্ত্রী]
প্রকল্পের নামবদল প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার বাড়ি, তাই মুখ্যমন্ত্রী নাম দিয়েছিলেন বাংলা আবাস যোজনা। তাতে প্রধানমন্ত্রীর ইগোতে লেগেছে। তাই টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। বিজেপির নেতারাই একথা বলছে বিভিন্ন জায়গায়। এভাবে চলতে পারে না। কেন্দ্র টাকা দিক বা না দিক, মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকবে।” অভিষেকের অভিযোগ, বাংলার টাকা থেকেই বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে। ইনকাম ট্যাক্স, জিএসটির নাম করে মোটা টাকা নিয়ে যাচ্ছে বিজেপি। এছাড়াও বিভিন্ন ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক।
উল্লেখ্য, গতকালই গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে মোদির তুলনা করেছিলেন তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। সরকার বিরোধী বিক্ষোভকারীদের হামলায় রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার (Sri Lanka) রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)। কিছুদিন পর এই রাজাপক্ষের মতোই অবস্থা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi), তেমনটাই বলেছিলেন ইদ্রিশ আলি। এবার সেই সুর অভিষেকের গলাতেও। একইভাবে বিজেপিকে বিঁধলেন তিনি।
[আরও পড়ুন: দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ দোমহনী বাজারের কাজ, অভিযোগ পেয়েই জেলা পরিষদের সভাপতিকে ধমক অভিষেকের]
সর্বশেষ খবর
-
বৈভবেই লক্ষ্মীলাভ! আইপিএলের পর জাতীয় দলে তরুণ তুর্কি, সম্প্রচার সত্ত্ব নিতে কাড়াকাড়ি!
-
তদন্তের মুখে পাহাড়ের ১৬টি বোর্ড, ছাড় পাবে না জিটিএ-ও! তোপ অগ্নিমিত্রার
-
ড্রাগন বধের প্রস্তুতি! ২ বছরে পরমাণু অস্ত্র ভাণ্ডার অনেকটা বাড়িয়ে আরও শক্তিশালী ভারত
-
ভোট পরবর্তী সন্ত্রাস! প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অভিযোগ দায়ের বোলপুর থানায়
-
‘ভারতের জার্সিতে খেলেছেন’, বিদ্রোহী ইউসুফকে ‘লজ্জা হওয়া উচিত’ বলে বেনজির তোপ মহুয়ার