Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
Nandigram

বিজেপি কর্মী খুনে অভিযুক্ত, নাম এনআইয়ের মামলাতেও! নন্দীগ্রামে গ্রেপ্তার পলাতক তৃণমূল নেতা

ধৃত তৃণমূল নেতা ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসাবাজারে বিজেপি কর্মী, রথিবালা আড়ি হত্যাকাণ্ডে অভিযুক্ত।

রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৭:২০

link
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ১৭:২০

options
link
বিজেপি কর্মী খুনে অভিযুক্ত, নাম এনআইয়ের মামলাতেও! নন্দীগ্রামে গ্রেপ্তার পলাতক তৃণমূল নেতা zoom
প্রতীকী ছবি।
Advertisement

নন্দীগ্রামে (Nandigram) গ্রেপ্তার বিজেপি কর্মী খুনে অভিযুক্ত পলাতক তৃণমূল নেতা আবদুল আলিম আলরাজী। হাই স্কুলে বোমাবাজির ঘটনায় এনআইয়ের মামলাতেও তার নাম রয়েছে। এছাড়াও একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোন মামলায় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি পুলিশ।

নন্দীগ্রামের কালীচরণপুর এলাকার তৃণমূল নেতা আবদুল আলিম আলরাজী। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসাবাজারে বিজেপি কর্মী, রথিবালা আড়ি হত্যাকাণ্ডে অভিযুক্ত সে। ২০২২ সালে স্থানীয় একটি নির্বাচনে নন্দীগ্রামের কাঞ্চননগর হাই স্কুলের বোমাবাজির ঘটনাতেও তার নাম জড়িয়েছে। সেই মামলার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইয়ে)। এ ছাড়াও বিরোধী দলের নেতাকর্মীদের মারধরের অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় ফেরার ছিল সে। অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানা যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যে পালাবদলের পর বিভিন্ন এলাকা থেকে তোলাবাজি, হুমকি, মারধর, খুনের অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা। এবার পুলিশের জালে নন্দীগ্রামের তৃণমূল নেতা। ওই নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.