শেখর চন্দ্র, আসানসোল: স্পঞ্জ আয়রন কারখানায় ফ্লাই অ্যাশের স্টোরেজ ট্যাংক বা ছাই ভরতি চৌবাচ্চাটি ভেঙে বিপত্তি। ছাইয়ের নিচে চাপা পড়লেন তিন জন শ্রমিক। রানিগঞ্জের (Raniganj) মঙ্গলপুরে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে দমকল বাহিনী। নিখোঁজ হয়ে যাওয়া ওই তিন শ্রমিকের খোঁজে চলছে তল্লাশি।
ফ্লাই অ্যাশ (Fly Ash) দিয়ে ইট তৈরি হয। ধস কবলিত এলাকা বা জলাজমি ভরাটের কাজেও লাগে ফ্লাই অ্যাশ। শনিবার স্পঞ্জ আয়রন কারখানায় জমা করা ফ্লাই অ্যাশ স্টোরেজ ট্যাংক বা ছাই ভরতি চৌবাচ্চাটি ভেঙে পড়ে। সেই সময় কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। শ্রমিকদের একাংশের দাবি, তিনজন নিচে চাপা পড়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধারকাজ শুরু করেন তাঁরা।
[আরও পড়ুন: সেক্টর ফাইভে ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত বাস থেকে নামার সময় অন্য বাসের ধাক্কায় মৃত যুবক]
শিবনাথ রাম নামে এক কর্মীকে উদ্ধার করা হয়েছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ তিনজন। তাঁরা হলেন রানিগঞ্জের বল্লভপুরের বাসিন্দা তন্ময় ঘোষ, অন্ডালের হরিশপুরের বাসিন্দা দিলীপ গোপ এবং বাঁকুড়ার পলাশডাঙার বাসিন্দা শিবশংকর ভট্টাচার্য।
শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই ঘটনাটি ঘটেছে। পুলিশ ও দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। তবে এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় উদ্বিগ্ন স্পঞ্জ আয়রন কারখানার নিখোঁজ কর্মীদের পরিজনেরা। কারখানার আশেপাশে ভিড় জমাতে শুরু করেছেন তাঁরা।
[আরও পড়ুন: KMC Election: ফিরহাদ-অতীন-দেবাশিসে ভরসা, পুরভোটে তৃণমূলের প্রার্থী হচ্ছেন ৬ বিধায়ক]
সর্বশেষ খবর
-
দু’মাসেই বড় বদল! তৃণমূল জমানার ডামাডোল কাটিয়ে একগুচ্ছ কাজ বর্ধমান উন্নয়ন সংস্থায়
-
রুদ্ধশ্বাস ম্যাচে তিকিতাকার জয়, সুপার সাব ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিতে স্পেন
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!