কলহার মুখোপাধ্যায়: সাতসকালে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে (Belghoria Expressway) দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। জখম হয়েছেন বহু যাত্রী। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। দিঘা থেকে ফিরছিল বাসটি।
জানা গিয়েছে, ৬২ জন যাত্রী নিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে দিঘা থেকে ফিরছিল বাসটি। সেই সময় আচমকাই এয়ারপোর্ট সংলগ্ন ঢালাই কারখানা বাসস্ট্যান্ডে ধাক্কা দেয় বাসটি। ধাক্কার তীব্রতায় সিট থেকে নিচে পড়ে যান যাত্রীরা। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, বাসস্ট্যান্ডটিতে ধাক্কা দেওয়ার পর প্রায় কুড়ি ফুট নিচে পড়ে যাচ্ছিল বাসটি। সেই সময় রাস্তার ধারে একটি পিলারে ধাক্কা লাগায় আটকে যায় বাসটি। সেই সময় কোনওক্রমে বিপদকালীন দরজা খুলে বের হন যাত্রীরা।
[আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় রাজ্যে সামান্য কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, সুস্থতার হার ৯০ শতাংশের বেশি]
দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। গুরুতর আহত ৫ যাত্রীকে পাঠানো হয় হাসপাতালে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটিও। পুলিশ জানিয়েছে, চালক ঘুমিয়ে পড়ার কারণেই সম্ভবত এই দুর্ঘটনা। এছাড়া বাসটিতে যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: বঙ্গে করোনা বিধি মেনে নির্বাচন হলে দিনের দিন বেরবে না ফলাফল! আশঙ্কা এমনই]
সর্বশেষ খবর
-
বিধানসভায় সই জাল মামলায় সিআইডি রিপোর্টে ‘অসন্তুষ্ট’ হাই কোর্ট, বড় স্বস্তি অভিষেকের
-
১১ দিনে দ্বিতীয়বার, কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার কোটি টাকার সোনা, আটক ২
-
মমতা নয়, নেতাজি-ক্ষুদিরাম, ব্যানার বদলে প্রতিষ্ঠা দিবসে বড় বার্তা দিতে চলেছে তৃণমূলের ছাত্র সংগঠন!
-
ফের হানিমুন হরর, ঋতুস্রাব হওয়ায় হোটেলেই নববধূকে বেধড়ক মার! খুনের চেষ্টা স্বামীর
-
স্লিপারের টিকিটে এসিতে, বিবস্ত্র হয়ে আরপিএফ-কে ব্লেড চালিয়ে বিতর্কে অন্তরা! অভিনেত্রী বললেন…