মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: কালীপুজো (Kali Puja) দেখে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল ৩ যুবকের। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া শ্যামপুর রোডে শ্যামপুর থানার নবগ্রাম অঞ্চলের ধ্বজা মাস্টার মোড়ে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম বিজয় হাতি, শান্তনু হাতি এবং কুন্তল দাস। আনুমানিকভাবে তাঁদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। শনিবার রাতে শ্যামপুরের বালিচাতুরি অঞ্চলে একটি কালীপুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে নিমন্ত্রিত ছিল এই তিনজন। সেখানেই গিয়েছিলেন তিনযুবক। রাতে বাইকে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই দুর্ঘটনা। রাত সাড়ে বারোটা নাগাদ ধ্বজা মাস্টার মোড়ের কাছে একটি গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মেরে চলে যায় বলে অভিযোগ। রাস্তায় ছিটকে পড়েন তিনজনই।
[আরও পড়ুন: রবীন্দ্র জয়ন্তীতে শাহের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন ঋতুপর্ণার, অতিথি তালিকায় শুভেন্দুও]
খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। তবে ততক্ষণে মৃত্যু হয়েছে ৩ জনেরই। রাতেই তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতদের কারও মাথায় হেলমেট ছিল না। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
[আরও পড়ুন: মুকুলের বিধায়ক পদ থাকবে তো? ‘অসুস্থতা’ নিয়ে অভিযোগ পেলে পদক্ষেপ, জানালেন স্পিকার]
সর্বশেষ খবর
-
মায়াবী চোখে তাকিয়ে মেলোনি! ছবি শেয়ার করে ট্রাম্প লিখলেন, ‘ওঁকে থামানো প্রয়োজন’
-
রণক্লান্ত পৃথিবীতে স্তব্ধ হয়ে দেখার মতো ছবি, তুলে ধরে গাজার নারকীয়তা! এবার দেখা যাবে এই শহরেও
-
বারুইপুর ধর্ষণ-খুন কাণ্ড: রকেট গতিতে অ্যাকশন সিটের, ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার
-
ছোট্ট শরীরে অত্যাচারের ক্ষত! বারুইপুরে নাবালিকার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কীসের ইঙ্গিত?
-
এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও আদর্শ ফুটে উঠবে পর্দায়, জন্মদিনে ঘোষণা পরিচালকদের