রঞ্জন মহাপাত্র, কাঁথি: নন্দকুমারে দিঘাগামী গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু ৪। জখম বেশ কয়েকজন। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়েছে ১১৬ নম্বর জাতীয় সড়ক।
জানা গিয়েছে, বুধবার বিকেলের দিকে একটি গাড়ি দিঘার দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে আসছিল একটি বাস। ১১৬ নম্বর জাতীয় সড়কে নন্দকুমারে ঘটে দুর্ঘটনা। বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে গাড়ির। ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ভিতরে আটকে পড়েন যাত্রীরা। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয়রা। পরে পুলিশের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানেই ৪ জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: ‘শুধু বিশ্বভারতী নয়, জাতীর জন্যও ক্ষতিকারক’, খোলা চিঠিতে বিদ্যুৎ চক্রবর্তীকে তোপ সুদীপের]
এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণের জন্য সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে ১১৬ নম্বর জাতীয় সড়ক। ব্যস্ত সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় সমস্যায় পড়েন আমজনতা। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিকের পথে।
[আরও পড়ুন: দেহ দাহ শুরু হতেই পোড়া বালিশ থেকে বেরল কাঁড়ি কাঁড়ি ৫০০ টাকা! শোরগোল বসিরহাটে]
সর্বশেষ খবর
-
‘ককরোচে’র ভয়! ক্ষমা চাইলেন বিক্ষোভকারী পড়ুয়াদের শাস্তির নিদান দেওয়া বার কাউন্সিলের প্রধান
-
এলাচের নামে ‘নিষিদ্ধ’ পান মশলার বিজ্ঞাপন! আইনি নোটিস শাহরুখ-অজয়-টাইগারকে
-
বিমানবন্দরে চেকিংয়ের সময় যাত্রীর বন্দুক থেকে গুলি! আহত শিশু-সহ চার, চাঞ্চল্য বারাণসীতে
-
হাসিনাকে ঢাকার হাতে প্রত্যর্পণ? সিদ্ধান্ত নেবে ভারতের আদালতই, দু’দেশের আলোচনা তুঙ্গে
-
নদিয়ায় কংগ্রেস কর্মী ও ছেলে খুনে গ্রেপ্তার তৃণমূল নেতার স্ত্রী! রাজ্যে কালা দিবসের ডাক শুভঙ্করদের