সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে বিজেপির মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত করা হল শিশুপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত জুহি চৌধুরিকে৷ শাস্তির কোপ পড়েছে জুহির বাবা রবীন্দ্রনারায়ণ চৌধুরির উপরও৷ বিজেপির রাজ্য কমিটি থেকে অপসারিত করা হয়েছে তাঁকে৷
রোগীর মৃত্যুর জেরে মারধর, নার্সিংহোমে কাজ বন্ধ ডাক্তারদের
মঙ্গলবার রাতে নেপাল সীমান্তের কাছে খড়িবাড়ি থানা এলাকার বাতাসি থেকে জুহিকে গ্রেপ্তার করা হয়৷ সেখানে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন তিনি৷ মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে জুহিকে গ্রেপ্তার করা হয়৷ সিআইডির দাবি, জুহি নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন৷ পরে সিআইডির জেরার মুখে তিনি জানান, এক মহিলা সাংসদের পরামর্শেই সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে পালানোর ছক ছিল তাঁর৷
মহিলা সাংসদের পরামর্শেই নেপাল পালাচ্ছিলাম, স্বীকারোক্তি জুহির
ঘটনার পরই থেকে বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ জানিয়েছে বিজেপি৷ দলের রাজ্য সম্পাদক তথা বিধায়ক দিলীপ ঘোষ বলেছিলেন, বুধবার এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে৷ সেই সিদ্ধান্তেই অপসারিত করা হল জুহি ও তাঁর বাবাকে৷ এদিকে বুধবারই জলপাইগুড়ি আদালতে জুহিকে তোলা হলে তাঁকে ১২ দিনের সিআইডি হেফাজত দেওয়া হয়৷ জুহিকে জেরা করে শিশুপাচার কাণ্ডে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশাবাদী গোয়েন্দারা৷
পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা
সর্বশেষ খবর
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি
-
দমদম ক্যান্টনমেন্টে হাড়হিম হত্যাকাণ্ড! উদ্ধার কম্বলে মোড়ানো যুবতীর রক্তাক্ত দেহ, পরকীয়ায় খুন?
-
একাধিক জেলায় বিঘার পর বিঘা সরকারি জমির মাটি বিক্রি! নয়া অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত
-
‘ভারতে কোনও মন্দিরে ঘণ্টা বাজবে না’, লস্কর জঙ্গিদের মঞ্চ থেকে হুমকি প্রাক্তন পাক মন্ত্রীর