শংকরকুমার রায়, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিটে ভেস্তে গেল স্কুল খোলার বৈঠক। মঙ্গলবার ক্ষুব্ধ অভিভাবকরা দাড়িভিট কাণ্ডের তদন্ত সিবিআইকে দেওয়া ও ঘটনায় ধৃত আট গ্রামবাসীর নিঃশর্ত মুক্তির দাবি রাখে জেলা প্রশাসনের কাছে। কিন্তু প্রশাসন অভিভাবকদের দু’টি দাবিই খারিজ করে দেওয়ায় স্কুল খোলা নিয়ে নতুন করে তৈরি হল অনিশ্চয়তা।
[নেশার টাকা না পেয়ে ভাইকে পিটিয়ে খুন মদ্যপ যুবকের]
মঙ্গলবার দাড়িভিটে বন্ধ স্কুল খুলতে স্কুল মাঠে গ্রামবাসীদের সঙ্গে জেলা প্রশাসন আলোচনায় বসে। এদিন বেলা এগারোটা থেকে আলোচনা করতে একে একে অভিভাবকরা ও স্থানীয় বাসিন্দারা স্কুলমাঠে জড়ো হন। ইসলামপুরের বিডিও এবং উত্তর দিনাজপুর জেলা স্কুল পরির্দশক সুজিত মাইতি গ্রামবাসীদের সঙ্গে স্কুলে পঠনপাঠন চালু করতে দফায় দফায় আলোচনা করেন। স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডু-সহ হাজির ছিলেন ঘটনায় নিহত তাপস বর্মন ও রাজেশ সরকারের মা-বাবাও। আলোচনা চলাকালীন প্রধান শিক্ষককে ঘিরে একসময় ক্ষোভ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বাসিন্দাদের নানা অভিযোগ নথিভুক্ত করেন বিডিও শতদল দত্ত।
[স্কুলের যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট দিদি ও ভাই]
গত ২০ সেপ্টেম্বর উর্দু শিক্ষক নিয়োগের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল ইসলামপুরের দাড়িভিট হাইস্কুল৷ গুলিবিদ্ধ হয়ে মারা যান দুই ছাত্র৷ গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার দিন গুলি চালিয়েছিল পুলিশই৷ সিবিআই তদন্তের দাবিতে অনড় নিহতদের পরিজনেরা৷ এখনও বন্ধ দাড়িভিট হাইস্কুল৷ এদিকে এই ইস্যুতে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি৷ ছাত্রমৃত্যুর প্রতিবাদে রাজ্যে বনধ পালন করেছে গেরুয়াশিবির৷ নিহতদের পরিবারের লোকেদের নিয়ে দিল্লি গিয়েছিলেন রাজ্য বিজেপি নেতারা৷ রাষ্ট্রপতির সঙ্গে দেখা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নিহত তাপস বর্মন ও রাজেশ সরকারের পরিবারের লোকেরা৷ জাতীয় মানবাধিকার কমিশনেও নালিশ জানিয়েছে বিজেপি৷
সর্বশেষ খবর
-
উত্তাল সমুদ্রে নামাই হল কাল! দিঘায় বেড়াতে গিয়ে তলিয়ে গেল নৈহাটির নাবালিকা
-
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে পরকীয়ায় বিতর্ক! গোবিন্দাকে কী পরামর্শ দু’বার বিয়ে করা অনুপম খেরের?
-
‘৯৭ ভোটারের নাম নথিভুক্ত করুন’, সাত দিনে আট মেল গোয়ার সিইও-র, এরপরেও বাদ!
-
তিরুপতি মন্দিরের থিমে পদ্মাপাড়ে হয়েছিল দুর্গাপুজো, নোয়াখালিতে এবছর কী থিম জানেন?
-
পুজোয় কলকাতা থেকে বেনারস বিশেষ ট্রেন, দেবীবন্দনার সঙ্গে বিশ্বনাথ দর্শনও হবে সহজ