সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ দফা নির্বাচনে রাজ্যের রাজনৈতিক মহলের নজরে থাকছে ভাঙড়৷ যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়ে ভোটের শুরুর দিকে জমি-জীবিকা-বাস্তুতন্ত্র রক্ষা কমিটির পক্ষ থেকে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়৷ অভিযোগ ওঠে, স্থানীয় বাসিন্দাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে৷ গাজিপুরের ৯২,৯৩ নং বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ জমি-জীবিকা-বাস্তুতন্ত্র রক্ষা কমিটির সদস্যরা অভিযোগ জানান, ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের নেতৃত্বে বাধা দেওয়া হচ্ছে ভোটদানে৷
[আরও পড়ুন: ভোট শুরুতেই দুঃসংবাদ, ডায়মন্ড হারবারে ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু ব্যক্তির]
এনিয়ে শুরুর দিকে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও, পরে পুলিশের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে৷ মাছিভাঙা-সহ ভাঙড়ের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা নিরাপদে দাঁড়ান ভোটের লাইনে৷ এমনকী ভোটের লাইনে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো৷ পাওয়ার গ্রিড নিয়ে দীর্ঘ টানাপোড়েন, জটিলতার পর এলাকার মানুষজনের গণতন্ত্রের উৎসবে কোন পথে যাবেন, তা যাদবপুর কেন্দ্রের বিশেষ ফ্যাক্টর তো বটেই৷ কিছুটা বাম মনোভাবাপন্ন মানুষজন ভোটের লড়াইয়ে সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে এগিয়ে রাখছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷ ভাঙড়ে ভোট দিয়েছেন আরাবুল নিজেও৷ সকালেই নিজের বুথে গিয়ে ভোট দিয়ে আসেন তিনি৷ বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন৷ ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে৷ এনিয়ে প্রশ্ন করা হলে অবশ্য তিনি জবাব এড়িয়ে গেছেন৷
[আরও পড়ুন: লোকসভা ভোট Live: ভোট দিতে গিয়ে বাধার মুখে প্রার্থী মালা রায়]

এদিকে, ভাঙড়ের মতো স্পর্শকাতর এলাকায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই বলে অভিযোগ তুলেছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা৷ তিনি ভাঙড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন বলেও সূত্রের খবর৷ তবে সংবাদ প্রতিদিন ডিজিটালকে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ভাঙড়ে গেলে আটকে পড়তে পারেন৷ তাই অন্যান্য বুথ পরিদর্শনের পর তিনি বেলার দিকে সেখানে যাবেন বলে ঠিক করেছেন৷ এছাড়া অনুপমের আরও অভিযোগ, যাদবপুরের বিভিন্ন জায়গাতেও যথাযথ নিরাপত্তা নেই৷ এসব কিছু নিয়েই তিনি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করতে চান৷অন্যদিকে, পোলের হাট এলাকার বুথগুলিতে তৃণমূল এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে৷
রাজ্যের ৪২ আসনের সম্ভাব্য ফলাফলের আভাস পেতে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালের ভোট পরবর্তী সমীক্ষায়৷ চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালের ফেসবুক পেজে, আজ সন্ধে ৭টায়৷
সর্বশেষ খবর
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের
-
কোটি কোটি টাকা উদ্ধার হতেই দেশছাড়া টুলু! অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে জারি হুলিয়া
-
গর্ভাবস্থার ৮ মাসেও দিনরাত শুটিং, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে উদ্বিগ্ন ভক্তরা