Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ৪ অক্টোবর ২০২৬
Agnimitra Paul

মায়াপুর ইসকনকে ঘিরে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র, নবদ্বীপ সাজবে স্মার্ট সিটির আদলে! কী বার্তা পুরমন্ত্রীর?

মন্ত্রী অগ্নিমিত্রা জানান, তাঁর সফরের মূল উদ্দেশ্য হল, ইস্কন মন্দির সংলগ্ন ৭০০-৮০০ একর জমি এবং পার্শ্ববর্তী সমগ্র টাউন এলাকাকে একটি আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলা।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ২০:০৯

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২৬, ২০:০৯

options
link
মায়াপুর ইসকনকে ঘিরে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র, নবদ্বীপ সাজবে স্মার্ট সিটির আদলে! কী বার্তা পুরমন্ত্রীর? zoom
ছবি: এআই নির্মিত।
Advertisement

মায়াপুর, কৃষ্ণনগরের তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম। ইসকন মন্দিরকে ঘিরে পুণ্যার্থীদের ঢল নামে সেখানে। এবার সেই তীর্থক্ষেত্রকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে বিরাট উদ্যোগের পথে রাজ্য সরকার। মায়াপুরের সামগ্রিক উন্নয়ন ও আধুনিকীকরণের লক্ষ্যে প্রশাসনিক বৈঠক করতে ইসকন মায়াপুরে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। ইসকনের লোটাস ভবনে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে যোগ দেন তিনি। বৈঠকে ছিলেন নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী, নদিয়ার জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, কেএমডিএ-এর সিইও নিতিন সিংহানিয়া, দপ্তরের যুগ্ম সচিব সুপ্রিয় অধিকারী, মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট-এর শীর্ষ আধিকারিকরা এবং ইস্কনের প্রতিনিধিরা।

মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, তাঁর সফরের মূল উদ্দেশ্য হল- ইস্কন মন্দির সংলগ্ন ৭০০-৮০০ একর জমি এবং পার্শ্ববর্তী সমগ্র টাউন এলাকাকে একটি আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলা। ঠিক যেভাবে কলকাতার কলেজ স্ট্রিট বা ট্যাংরা চিনা টাউনকে ঢেলে সাজানো হচ্ছে, সেই আদলেই দেশ-বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থীর সুবিধার্থে মায়াপুরকে আধুনিক পরিকাঠামোয় সাজানো হবে।

এদিন বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, তাঁর সফরের মূল উদ্দেশ্য হল, ইস্কন মন্দির সংলগ্ন ৭০০-৮০০ একর জমি এবং পার্শ্ববর্তী সমগ্র টাউন এলাকাকে একটি আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলা । ঠিক যেভাবে কলকাতার কলেজ স্ট্রিট বা ট্যাংরা চিনা টাউনকে ঢেলে সাজানো হচ্ছে, সেই আদলেই দেশ-বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থীর সুবিধার্থে মায়াপুরকে আধুনিক পরিকাঠামোয় সাজানো হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসকন মন্দিরে আরতি করেন অগ্নিমিত্রা পাল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Agnimitra Paul announces renovation plans for Mayapur ISKCON
১ অক্টোবর। বৃহস্পতিবার মায়াপুর ইসকনে সন্ধ্যারতি অগ্নিমিত্রা পালের। নিজস্ব ছবি।

এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, পঞ্চায়েত এলাকা হওয়ায় এখানে সঠিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা নেই, ফলে যেখানে-সেখানে আবর্জনা জমছে। নিকাশির জন্য নেই কোনও আধুনিক এসটিপি প্ল্যান্ট। তিনি স্পষ্ট জানান, জাতীয় স্তরের দক্ষ প্ল্যানার ও আর্কিটেক্টদের দিয়ে ব্লু-প্রিন্ট তৈরি করে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, গণপরিবহণ এবং পর্যটকদের জন্য সর্বাধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এলাকাটি পঞ্চায়েত দপ্তরের অধীনস্থ হলেও যৌথ সমন্বয়ের মাধ্যমে এই উন্নয়ন সম্পন্ন হবে বলে তিনি আশ্বস্ত করেন। এদিন অগ্নিমিত্রা আরও জানান, রাজ্যের নির্বাচিত পাঁচটি স্মার্ট সিটির মধ্যে নবদ্বীপকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই নবদ্বীপ ও মায়াপুর—উভয়কেই আলাদা ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সাজিয়ে তোলা হচ্ছে। পুরসভার সাফাইকর্মী ও প্রশাসনিক টিমকে সঙ্গে নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় যাবতীয় কাজ রূপায়ণের আশ্বাস দেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.