Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Agnimitra Paul

জনসংযোগে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা! হাতাহাতিতে জড়ালেন বিজেপি কর্মীরা

নিউ এগরা এলাকায় অগ্নিমিত্রাকে গো ব্ল্যাক স্লোগান স্থানীয় বাসিন্দাদের। হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। যদিও বিজেপির দাবি, তৃণমূলের কর্মী-সমর্থকরা পরিকল্পনামাফিক এই কাজ করেছে।

শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৬:৩৩

link
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৬:৩৩

options
link
জনসংযোগে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা! হাতাহাতিতে জড়ালেন বিজেপি কর্মীরা zoom
হাতাহাতিতে জড়ালেন বিজেপি কর্মীরা। নিজস্ব চিত্র
Advertisement

নিজের বিধানসভা কেন্দ্রে ফের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। নিউ এগরা এলাকায় অগ্নিমিত্রাকে গো ব্ল্যাক স্লোগান স্থানীয় বাসিন্দাদের। হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। যদিও বিজেপির দাবি, তৃণমূলের কর্মী-সমর্থকরা পরিকল্পনামাফিক এই কাজ করেছে।

বুধবার সকালে আসানসোল দক্ষিণের নিউ এগারা এলাকায় যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছিলেন। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। অভিযোগ উঠে ভোটে জিতে বিধায়ক হওয়ার পর তাঁকে এলাকায় ঘুরতে দেখা যায়নি। ফের বিধানসভা নির্বাচন আসতেই তিনি বাসিন্দাদের কাছে যাচ্ছেন। অগ্নিমিত্রার জনসংযোগের সময় ওঠে গো ব্যাক স্লোগানও। তাতেই বিজেপিকর্মীরা স্থানীয়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। দু’পক্ষই গালিগালাজ করতে থাকে। বিধায়কের নিরাপত্তারক্ষী তাঁকে সরিয়ে নিয়ে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অগ্নিমিত্রা পাল বলেন, “যেখানেই যাচ্ছি, সেখানেই বাধা দেওয়া হচ্ছে। ওদের সাংসদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসানসোল দক্ষিণের প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছি, তৃণমূলের সমস্যা হচ্ছে। অগ্নিমিত্রা পাল শেষ বিন্দু পর্যন্ত বাংলার মানুষের বাড়ি যাবে। বোঝাবে ১৫ বছরে কী হয়েছে।” পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য একাধিক কাজ করতে চাইলেও তাঁকে বাধা দেওয়া, ডাকা হয়নি কোনও প্রশাসনিক বৈঠকে। এই অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। উল্লেখ্য, আসানসোল দক্ষিনের টিরাট, নিমচা এলাকাতেও জনসংযোগে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি বিধায়ক। সেখানে একই অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা। এবার নিউ এগরা এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.