তিনদিন গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। ত্রিকোণ প্রেমের জেরে ছাত্র খুনে (Siliguri Student Death) গ্রেপ্তার মূল অভিযুক্ত রাজ পাসোয়ান। জানা যাচ্ছে, মঙ্গলবার গভীর রাতে নিউ জলপাইগুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ, বুধবার ধৃতকে তোলা হবে আদালতে। তাকে জেরা করলেই ছাত্র খুনের নেপথ্যে লুকিয়ে থাকা কারণ স্পষ্ট হবে বলেই আশাবাদী তদন্তকারীরা।
ত্রিকোণ প্রেমের জেরে ছাত্র খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত রাজ পাসোয়ান। জানা যাচ্ছে, মঙ্গলবার গভীর রাতে নিউ জলপাইগুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন:
ঘটনার সূত্রপাত গত শনিবার। ওইদিনই বেপাত্তা হয়ে যায় মাটিগাড়ির শিমুলতলার বাসিন্দা এক দশম শ্রেণির ছাত্র। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিলেও তার সন্ধান পায়নি। অবশেষে মাটিগাড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবার। তাতেও লাভ হয়নি। এরপর পুলিশি তদন্তের গাফিলতির অভিযোগ তুলে থানায় বিক্ষোভ দেখায় নাবালকের পরিবার। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় মোবাইল ও কল রেকডিং ট্র্যাকিং।
এরপরই নাবালকের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাতে প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, শনিবার তাঁদেরই বন্ধু রাজ পাসোয়ান (বয়স ২৪) নিখোঁজ নাবালককে ডেকে নিয়ে গিয়েছিল। সেখানে প্রথমে দুজনের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। রাজ রীতিমতো ঘায়েল করে সেই নাবালককে। পুলিশি অনুমান, মৃত্যু নিশ্চিত করতে গলায় বেল্ট পেঁচিয়ে সেই নাবালককে হত্যা করে সে। গোটা ঘটনার সাক্ষী হিসেবে ছিল আরও এক নাবালক। ফোন রেকর্ডিংয়ের সুত্র ধরে দ্বিতীয় নাবালককে জিজ্ঞাসাবাদে পরই সোমবার গভীর রাতে সুকনার চা বাগান থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়৷ ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
এই নৃশংসতার নেপথ্যে উঠে আসে ত্রিকোণ প্রেমের তত্ত্ব। গ্রেপ্তার করা হয় একজনকে। তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এবার জালে মূল অভিযুক্ত। এবিষয়ে ডিসিপি রাকেশ সিং বলেন, “আমাদের অনুমান মাঝে বান্ধবীকে কেন্দ্র করে এই ঘটনা। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজই আদালতে তোলা হবে।”
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা