সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ডাল এয়ারপোর্ট থেকে বন্ধ হতে চলেছে ভায়া কলকাতা দিল্লিগামী উড়ান পরিষেবা৷ যান্ত্রিক ত্রুটির কারণেই উড়ান বন্ধ করা হবে বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষর তরফে৷ যদিও রুটে যাত্রী না হওয়ার কারণে ক্ষতিপূরণের জেরেই উড়ান বাতিল হয়েছে বলেও মনে করা হচ্ছে৷
‘বেঙ্গল এরোট্রোপোলিস প্রজেক্টস লিমিটেড’ নামক সংস্থার অধীনে তৈরি এই বিমানবন্দর থেকে গত ডিসেম্বরে শুরু হয়েছিল দুর্গাপুর-কলকাতা-দিল্লি উড়ান পরিষেবা৷ কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই তা মুখ থুবড়ে পড়ল৷ আগামী ১৭ জুন থেকেই এই রুটে সমস্ত উড়ান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ৷ সূত্রের খবর, এই রুটে যাত্রী সংখ্যা এত কম ছিল যে, পরিষেবা চালু রাখা দিন দিন অর্থহীন হয়ে উঠছিল৷ এছাড়া অন্য একটি কারণও সামনে উঠে এসেছে৷ জানা গিয়েছে, বিমান বন্দরটির দায়িত্বে ছিল যে সংস্থা, সেই বেঙ্গল এরোট্রোপোলিস শুরু থেকেই ভর্তুকির টাকা ঠিকঠাক দিচ্ছিল না৷ ক্ষতিপূরণের বোঝা বইতে না পেরেই পরিষেবা বন্ধ করতে বাধ্য হল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ৷ যদিও সংস্থার তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণেই পরিষেবা বন্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসে ধর্মীয় স্লোগান সংখ্যালঘু ছাত্রীদের! ভিডিও ভাইরাল হতে সাফাই, ‘লাড্ডু খেতে এসেছিলাম’
-
জাদেজার উত্তরসূরি পেয়ে গেল ভারত! শ্রীলঙ্কার কোমর ভেঙে সুথার কৃতিত্ব দিলেন জাড্ডুকেই
-
ইন্দাসে খুন শেখ মাফিক, ‘কাগজপত্র নিয়ে এসো’, ‘আরশোলা’ সমর্থক ছেলেকে ফোন মমতার
-
সরকারের শতদিনে ‘গিফ্ট’ অমিত মেটালিক্স, পুরুলিয়ায় ৪০০০ কোটির কারখানার শিলান্যাস শুভেন্দুর
-
হাতেনাতে গ্রেপ্তার ব্যাঁটরা থানার এসআই, ‘খপ করে ধরেছি’, ‘ঘুষখোর’দের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর