রাজ কুমার, আলিপুরদুয়ার: স্বাধীনতা দিবসের দিনে এদেশের একটি গাড়ি থেকে জাতীয় পতাকা খুলে দেওয়া হল! বিতর্কে ভূটান পুলিশ৷ ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে আলিপুরদুয়ারের জয়গাঁওয়ে ভূটান সীমান্তে৷ প্রতিবাদে রীতিমতো জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা৷ ওঠে বন্দেমাতরম ধব্বনিও৷ ঘন্টা দুয়েক বন্ধ ছিল সীমান্ত পরিবহণ৷ শেষপর্যন্ত, আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও ভুটানের পুলিশের মধ্যস্ততায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷
[ লালফৌজকে সঙ্গে নিয়ে নাথু লায় স্বাধীনতা দিবস উদযাপন ভারতীয় সেনার]
ভারতের পড়শি দেশ ভূটান৷ পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর দেশটির চারপাশেই স্থলভূমি৷ এ রাজ্যের আলিপুরদুয়ারের জয়গাঁ দিয়ে সড়কপথে ভূটান যাওয়া হয়৷ তবে বিদেশ হলেও, ভূটান যাওয়ার জন্য পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হয় না৷ বস্তুত, যদি কেউ দিনের দিনই ফিরে আসেন, তাহলে কোনও নথিই লাগে না৷ তবে রাতে থাকতে গেলে, এদেশের ভোটার কার্ড কিংবা আধার কার্ডই যথেষ্ট৷ জানা গিয়েছে, বুধবার আলিপুরদুয়ার থেকে গাড়ি করে ভুটান যাচ্ছিলেন কয়েকজন যুবক৷ দুপুরে তাঁরা পৌঁছন জয়গাঁ-এ ভুটান সীমান্তে৷ ওই যুবকের অভিযোগ, সীমান্তে যখন ভারতীয় গাড়িগুলিতে রুটিন তল্লাশি করছিল ভূটান পুলিশ, তখন তাঁদের গাড়িতে লাগানো জাতীয় পতাকাটি খুলে নেওয়া হয়৷ মুহুর্তের মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ ঘটনার প্রতিবাদে জয়গাঁওয়ে সীমান্তের কাছে রীতিমতো জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা৷ ওঠে বন্দেমাতরম ধ্বনিও৷ বিক্ষোভের জেরে ঘন্টা দুয়েক ভারত-ভূটান সীমান্তে বন্ধ ছিল যান চলাচলও৷
যাঁদের গাড়ি থেকে জাতীয় পতাকা খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ, তাঁরা স্থানীয় এসএসবি বা সীমা সুরক্ষা বলের ক্যাম্পে অভিযোগ জানান৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন এসএসবি-র পদস্থ আধিকারিক ও আলিপুরদুয়ার জেলা প্রশাসনের দু’জন প্রতিনিধি৷ ভূটান পুলিশের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি শান্ত হয়৷ ফের সীমান্ত দিয়ে গাড়ি চলাচলও শুরু হয়ে৷ যদিও এই ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি আলিপুরদুয়ার জেলা প্রশাসনের আধিকারিকরা৷
[ দেশ ফিরে পেয়েছেন, স্বাধীনতা দিবসে উৎসবের মেজাজ সাবেক ছিটমহলেও]
সর্বশেষ খবর
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের