Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

নেশার ঘোরে মহিলাদের গালিগালাজ বেসামাল জয়েন্ট বিডিও-র

অভিযুক্ত আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৮, ১৯:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৮, ১৯:০৭

options
link
নেশার ঘোরে মহিলাদের গালিগালাজ বেসামাল জয়েন্ট বিডিও-র zoom

রাজকুমার, আলিপুরদুয়ার: মদ্যপ অবস্থায় গ্রামের মহিলাদের গালিগালাজ করার অভিযোগ উঠল খোদ জয়েন্ট বিডিও-র বিরুদ্ধে৷ নেশাগ্রস্ত ওই প্রশাসনিক আধিকারিকের বেসামাল ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ তার জেরে চূড়ান্ত সমালোচনার শিকার জয়েন্ট বিডিও৷ ঘটনার তদন্তের পাশাপাশি আধিকারিককে অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন জেলাশাসক৷

[বিয়েতে রাজি নয় পছন্দের তরুণী, দুঃখে নিজের যৌনাঙ্গে কোপ মারল যুবক]

ঘটনাটি ঘটেছে রবিবার রাত ন’টা নাগাদ৷ অভিযোগ, আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের সাহেব পোতা এলাকায় মদ্যপ অবস্থায় রাস্তায় পড়েছিলেন জয়েন্ট বিডিও নিখিলচন্দ্র সরকার। রজবালা বর্মন, নীরবালা বর্মন ও বাসন্তী বর্মন নামে স্থানীয় তিন মহিলাই রাস্তায় পড়ে থাকতে দেখেন তাঁকে৷ কাছে গিয়ে বুঝতে পারেন মদ্যপ অবস্থায় বেসামাল হয়ে গিয়েছেন জয়েন্ট বিডিও৷ তড়িঘড়ি প্রশাসনিক আধিকারিককে উদ্ধার করতে এগিয়ে যান তাঁরা৷ অভিযোগ, নেশার ঘোরে তাঁদের কটূক্তি করেন জয়েন্ট বিডিও। নিজের প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে মহিলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন তিনি৷ এরপর মাথায় জল ঢেলে বেসামাল আধিকারিকের হুঁশ ফেরানোর চেষ্টা করেন মহিলারা৷ ততক্ষণে ঘটনাস্থলে ভিড় জমে যায়৷ জয়েন্ট বিডিও-র বেসামাল মুহূর্তের ভিডিও করেন অনেকে৷ বিদ্যুৎ গতিতে তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷

Advertisement

[নিঃসন্তান হওয়ায় মানসিক অবসাদের জের, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী]

এদিকে, আবার সোমবার লিখিতভাবে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বিডিও-র কাছে অভিযোগ জানান এলাকার মহিলারা। এই ঘটনায় আলিপুরদুয়ার জেলা প্রশাসনে তোলপাড় শুরু হয়ে যায়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল। এদিন জেলাশাসক নিখিল নির্মল বলেন, “ আমি অভিযোগ শুনেছি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। কমিটি গঠন করে জয়েন্ট বিডিও-র বিরুদ্ধে তদন্ত করা হবে। ইতিমধ্যেই জয়েন্ট বিডিও নিখিলচন্দ্র সরকারকে অন্যত্র বদলির নির্দেশ দিয়েছেন বিডিও৷

[পুলিশকে লক্ষ্য করে বিজেপির ইটবৃষ্টি, আইন অমান্যকে ঘিরে রণক্ষেত্র বসিরহাট]

জেলাশাসকের তৎপরতায় খুশি হয়েছেন ওই তিন মহিলা৷ জয়েন্ট বিডিও-র শাস্তি দাবি করেছেন প্রত্যেকেই৷ নীরবালা বর্মন নামে স্থানীয় ওই মহিলা বলেন, “আমরা এলাকার মাতালদের শায়েস্তা করি। তাই জয়েন্ট বিডিওকেও মদ্যপ অবস্থায় রাস্তায় শুয়ে থাকতে দেখে উদ্ধার করতে যাই। আমরা প্রথমে তাকে চিনতে পারিনি। পরে বুঝতে পারি তিনি এই ব্লকের জয়েন্ট বিডিও। তিনি আমাদের গালিগালাজ করেন। আমরা এই ঘটনার বিচার চাই।” বারবার ফোন করে যদিও এদিন অভিযুক্ত জয়েন্ট বিডিওর সঙ্গে যোগাযোগ করা যায়নি৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.