Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

রাজ্যের সমস্ত স্কুলে পূর্ণ মর্যাদায় পালিত হবে স্বাধীনতা দিবস, জানালেন মমতা

এ নিয়ে মিথ্যে প্রচারে বিরক্ত মমতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০১৭, ১৪:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০১৭, ১৪:৪৮

options
link
রাজ্যের সমস্ত স্কুলে পূর্ণ মর্যাদায় পালিত হবে স্বাধীনতা দিবস, জানালেন মমতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের দিন স্কুল-কলেজগুলিতে কোনও অনুষ্ঠান করতে হবে না। কেন্দ্রের ফরমানকে বুড়ো আঙুল দেখিয়ে এমনটাই নাকি নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু আদতে নবান্ন থেকে এই ধরনের কোনও নির্দেশই দেওয়া হয়নি। রাজ্যের সমস্ত স্কুলগুলি তাঁদের মতো করেই স্বাধীনতার ৭০ বছর পালন করতে পারে। বিজেপি ঘনিষ্ঠ সংবাদমাধ্যমগুলি ভুল প্রচার করছে। সোমবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[অবৈধ অভিবাসীদের ভারত থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কেন্দ্রের]

স্বাধীনতা দিবসের দিন স্কুলগুলিতে পতাকা তুলতে হবে না। করতে হবে না কোনও অনুষ্ঠান। কেন্দ্রের নির্দেশকে গুরুত্ব না দিয়ে এরকমই নাকি ফরমান জারি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সংবাদমাধ্যমে সে কথা ফলাও করে প্রচারিতও হচ্ছিল। কিন্তু সে সবই যে জল্পনা, তাঁর সরকারের বিরুদ্ধে মিথ্যে প্রচার চালানো হচ্ছে, একথা পরিস্কার করে জানালেন মুখ্যমন্ত্রী। নিজের টুইটার হ্যান্ডেলে এই প্রসঙ্গে টুইটও করেন। লেখেন, ‘বিজেপি ঘনিষ্ঠ কিছু সংবাদমাধ্যম ভুল প্রচার করছে। এগুলো না করাই কাম্য। স্বাধীনতার ৭০ বছর পালনের অধিকার বাংলার প্রত্যেকটি মানুষের আছে। রাজ্যের প্রতিটি স্কুল তাদের নিজেদের মতো করেই স্বাধীনতা দিবস পালন করবে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে শোক দিবসের প্রস্তুতি বাংলাদেশে]

সম্প্রতি, উত্তরপ্রদেশে সমস্ত মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালন করার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে যোগী সরকারের মাদ্রাসা শিক্ষা পরিষদ। অনেকটা একই কায়দায় এ রাজ্যের স্কুলগুলিতেও স্বাধীনতা দিবস উদযাপন করা নিয়ে একটি নির্দেশিকা জারি করেছিল সর্বশিক্ষা মিশন। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ১৫ আগস্ট রাজ্যের সমস্ত সরকারি স্কুলের যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে। শুধু তাই নয়, নির্দেশিকায় আরও বলা হয়, প্রতিটি স্কুলকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভিডিও করে সর্বশিক্ষা মিশনের কাছে পাঠাতে হবে। এই নির্দেশিকা ঘিরে বিতর্ক দানা বাধে। স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে সর্বশিক্ষা মিশনের নির্দেশিকা জারির এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। তাছাড়া এ রাজ্যে কয়েক হাজার সরকারি স্কুল আছে। সব স্কুলের পক্ষে আদৌও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভিডিও করা সম্ভব হবে কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে। শেষপর্যন্ত সর্বশিক্ষা মিশনের নির্দেশিকা বাতিল করে দিল রাজ্য সরকার। এরপরই বেশ কিছু জায়গায় লেখা হয়, স্বাধীনতা দিবসের দিন স্কুল-কলেজগুলিতে কোনও অনুষ্ঠান না করার ফরমান জারি করা হয়েছে নবান্নর পক্ষ থেকে। তবে এদিন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য সেই জল্পনায় অবসান ঘটালো বলেই মনে করা হচ্ছে।

[‘সারাহা’র শিহরণে তিতিবিরক্ত? সব পোস্ট ব্লক করুন এভাবেই]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.