Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬
Baruipur

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন! রবি সকালে পুকুরে উদ্ধার দেহ, বিক্ষোভ জনতার

পরিবার জানিয়েছে, বছর ১১-র নাবালিকা শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। খাবার কেনার নামে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সে।

Advertisement
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ১২:০৬

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ১২:০৬

options
link
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন! রবি সকালে পুকুরে উদ্ধার দেহ, বিক্ষোভ জনতার zoom
বছর ১১-র নাবালিকা শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল।

শনিবার বিকেল থেকে নিখোঁজ। রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে উদ্ধার দেহ। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। নির্যাতিতার দেহ আটকে রেখে বিক্ষোভ উত্তেজিত জনতার। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। আক্রান্ত হয়েছে পুলিশ কয়েকজন পুলিশকর্মীও। আক্রমণের শিকার সাংবাদিকরাও। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এক অভিযুক্তকে করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পরিবার জানিয়েছে, বছর ১১-র নাবালিকা শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। খাবার কেনার নামে বাড়ি থেকে বেরয় সে। তারপর আর ফিরে আসেনি। রাতভর নিখোঁজের পর আজ, রবিবার দেহ উদ্ধার হয়। 

রবিবার সকালে বারুইপুর থানা এলাকার ধপধপি-২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। পরিবার জানিয়েছে, বছর ১১-র নাবালিকা শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। খাবার কেনার নামে বাড়ি থেকে বেরয় সে। তারপর আর ফিরে আসেনি। অভিযোগ চার যুবক তাকে তুলে নিয়ে যায়। রাতভর নিখোঁজের পর আজ, রবিবার দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এক অভিযুক্তকে ধরেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। দেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। উত্তেজিত জনতা মারমুখী হয়ে ওঠে। আক্রান্ত হয়েছেন কয়েকজন পুলিশকর্মী। পাঠানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে বলেই জানা যাচ্ছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.