Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬
TMC

সিপিএম জমানায় উত্থান, তৃণমূল আমলে বালি পাচারে বিশাল সাম্রাজ্য! মাফিয়া অজয় গ্রেপ্তার

রাজ্যের পালাবদলে গ্রেপ্তার বালি মাফিয়া অজয় হাড়ি। তৃণমূল কংগ্রেসের আমলে তিনি দীর্ঘদিন ধরেই শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। অজয় নদের থেকে দীর্ঘদিন ধরে বালি তোলার অভিযোগ রয়েছে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ১০:৩৯

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ৫, ২০২৬, ১০:৩৯

options
link
সিপিএম জমানায় উত্থান, তৃণমূল আমলে বালি পাচারে বিশাল সাম্রাজ্য! মাফিয়া অজয় গ্রেপ্তার zoom
তৃণমূল আমলে বালি পাচারে বিশাল সাম্রাজ্য! নিজস্ব চিত্র

রাজ্যের পালাবদলে গ্রেপ্তার বালি মাফিয়া অজয় হাড়ি। তৃণমূল কংগ্রেসের আমলে তিনি দীর্ঘদিন ধরেই শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। অজয় নদের থেকে দীর্ঘদিন ধরে বালি তোলার অভিযোগ রয়েছে। কিন্তু বিগত সরকারের আমলে পুলিশ-প্রশাসন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি! শনিবার বিদবিহার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। কোটি কোটি টাকার সম্পত্তি, বিলাসবহুল বাড়ি, গাড়ি পাচারের টাকায় হয়েছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের এই বালি মাফিয়ার সিপিএম আমলে উত্থান, তৃণমূল আমলে প্রভাব বিস্তার। অজয় নদ থেকে বেআইনিভাবে বালি তুলে পাচার করা হত! বাম জমানার পতনের পরে তৃণমূল জমানায় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর! সেই থেকে রকেটের গতিতে উত্থান। রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়েই অজয়ের বুক থেকে দেদারে বালি তুলে পাচার চলত বলে অভিযোগ। সেই থেকেই কোটি কোটি টাকার সম্পত্তি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিলাসবহুল গাড়ি, বাড়ি তো রয়েছেই। এছাড়াও ট্রাক্টর, ডাম্পার, বালি তোলার মেশিন, জেসিবি সবই রয়েছে এই মাফিয়ার। শুধু তাই নয়, ইটভাটার ব্যবসার সঙ্গেও তিনি জড়িয়েছিলেন। ইটভাটাতে কতটা নিয়ম মেনে কাজ চলত? সেই প্রশ্ন রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে একটি আশ্রমও তৈরি করেছিলেন এই মূর্তিমান! অভিযোগ, সেই আশ্রমের আড়ালেই এই অসাধুচক্র চলছিল। প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন বালির পাহাড় গড়ে উঠল! শয়ে শয়ে ট্রাক্টর ও ডাম্পার রাস্তায় দাপিয়ে বেড়াল! কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা কেন নিল না? সেই প্রশ্ন উঠেছে।

রাজ্যে পালাবদলের পরেই বালিপাচার প্রায় বন্ধের মুখে। প্রশাসনও কড়া পদক্ষেপ করছে। এই অবস্থায় বেশ কিছুদিন ধরেই গা ঢাকা দিয়েছিলেন এই মাফিয়া। পুলিশ তাঁকে খুঁজছিল। শনিবার অবশেষে তাঁকে পাকড়াও করেন তদন্তকারীরা। আজ, রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ধৃতের সঙ্গে এই চক্রে আর কারা সামিল? সেই নাম খুঁজছে পুলিশ।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.