Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Patashpur

বায়োলজির স্পেশাল ক্লাসের নামে বাড়ি ডেকে ছাত্রীকে লাগাতার নির্যাতন! গ্রেপ্তার শিক্ষক

স্পেশাল ক্লাসের নামে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে বাড়িতে ডেকে যৌন হেনস্থা! গ্রেপ্তার অভিযুক্ত শিক্ষক। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকায়। আজ, শনিবার ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ২০:৩১

link
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: জুলাই ৪, ২০২৬, ২০:৩১

options
link
বায়োলজির স্পেশাল ক্লাসের নামে বাড়ি ডেকে ছাত্রীকে লাগাতার নির্যাতন! গ্রেপ্তার শিক্ষক zoom
প্রতীকী ছবি।
Advertisement

স্পেশাল ক্লাসের নামে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে বাড়িতে ডেকে যৌন হেনস্থা! গ্রেপ্তার অভিযুক্ত শিক্ষক। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানা এলাকায়। আজ, শনিবার ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে।

অভিযোগ, দিনের পর দিন বায়োলজির স্পেশাল ক্লাস করানোর নামে ওই ছাত্রীকে বাড়িতে ডাকা হত! ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে ছাত্রীকে হেনস্থা করা হত! শারীরিক ও মানসিক নির্যাতন চলত বলে অভিযোগ। বেশ কয়েক মাস ধরেই ওই ঘটনা ঘটছিল! কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হত বলে অভিযোগ। বাধ্য হয়েই ভয়ে মুখবন্ধ করে ওই অত্যাচার সহ্য করছিল ওই ছাত্রী!

Advertisement

ছাত্রীর লিখিত অভিযোগ অনুযায়ী, একাদশ শ্রেণিতে পড়ার সময় থেকেই ওই ছাত্রীকে আলাদা নজরে দেখতেন স্কুলের ওই বায়োলজির শিক্ষক। শুধু তাই নয়, স্পেশ্যাল ক্লাসের প্রলোভন দেখাতেন তিনি। নিজের ভাড়া বাড়িতে ডেকে ছাত্রীকে জোর করে জড়িয়ে ধরতেন! তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ। নির্যাতন সহ্য করতে না পেরে ওই ছাত্রী পড়তে যাওয়াও বন্ধ করে দিয়েছিল। টিউশন বন্ধ করায় ওই শিক্ষক তাকে ফোনেও উত্যক্ত করতে থাকেন বলে অভিযোগ উঠেছে।

পরে জানা যায়, ক্লাসের অন্য ছাত্রীরাও ওই শিক্ষকের লালসার শিকার হয়েছে! স্কুলের প্রধান শিক্ষককে এই বিষয় সম্পর্কে জানানো হয়েছিল। কিন্তু প্রধান শিক্ষক ওই অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ। ছাত্রীদের মুখবন্ধ রাখতে প্রধান শিক্ষক বকাও দিয়েছিলেন! ওই ছাত্রী মানসিকভাবে আরও ভেঙে পড়লে পরিবারের লোকজন ঘটনার কথা জানতে পারে। ওই ছাত্রীর মা শুক্রবারই পটাশপুর থানায় বায়োলজি শিক্ষক ও প্রধান শিক্ষকের নামে অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.