অর্ণব আইচ: দুর্গাপুর ‘গণধর্ষণ’ কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। যদিও পুলিশের দাবি, গণধর্ষণ নয় ধর্ষণের ঘটনা ঘটেছে। এরই মাঝে খাস কলকাতায় ফের মাদক খাইকে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ সহপাঠির বিরুদ্ধে। পুলিশের জালে অভিযুক্ত।
সম্প্রতি কলকাতার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আনন্দপুর থানার দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, এক সহপাঠী তথা বন্ধু তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেছে। তরুণী জানান, তিনি আনন্দপুরের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সেখানেই গিয়েছিল অভিযুক্ত। সেখানে পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে অভিযুক্ত তরুণীকে প্রায় অজ্ঞান করে ফেলে। এর পরই তাঁকে সে ধর্ষণ করে বলে অভিযোগ।
ভিনরাজ্যের ওই তরুণী এই ব্যাপারে বন্ধু রাজদীপের বিরুদ্ধে অভিযোগ জানান থানায়। এদিকে বিপদ বুঝে গা ঢাকা দেয় ওই যুবক। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। দিন কয়েক পর আনন্দপুর ফিরতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। ধৃতকে ২২ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। ঠিক কী ঘটেছিল তা দ্রুতই প্রকাশ্যে আসবে।
সর্বশেষ খবর
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?
-
হাওড়া স্টেশনে আকাশি রঙের ট্রলি দেখেই চিৎকার স্নিফার ডগ ‘মার্কো’র! খুলতেই চক্ষু চড়কগাছ