সুমন করাতি, হুগলি: পুরনো গয়না বদলের নামে সোনার দোকানে ঢুকে চুরি! পুলিশের জালে হুগলির মগড়ার দম্পতি। ইতিমধ্যেই কিছু গয়না উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা আগেও একাজ করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুরে হুগলির কেওটা টায়ার বাগানের জেড্ডা মার্কেটের একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকেন এক দম্পতি। পুরনো গয়না বদল করে নতুন গয়না কেনার কথা বলেন। স্বাভাবিকভাবেই দোকানি নানারকম গয়না দেখান। অভিযোগ, দোকানদার অন্যদিকে নজর দিতেই নাকছাবির একটি গোছা হাতে করে সরিয়ে ফেলেন তাঁরা। এরপর এটা ওটা দেখে কিছুক্ষণ পর গয়না পছন্দ হয়নি বলে বেরিয়ে যান। পরে গয়না গুছিয়ে তুলতে গিয়ে মালিক বিশ্বজিৎ বৈদ্য বুঝতে পারেন, কিছু গয়না কম। সোনার নাকছাবির প্যাকেট ওজন করতে বুঝতে পারেন বেশ কিছু নাকছাবি নেই। তখনই দোকানের সিসিটিভি ফুটেজ দেখেন। বুঝতে পারেন গোটা বিষয়টা।
এরপরই দোকান মালিক থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে মগড়ার গজঘণ্টা থেকে কার্তিক অধিকারী ও মৌমিতা অধিকারী নামে যুগলকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে কিছু গয়না উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর,ওই দম্পতি ঘটনার দিন স্কুটার নিয়ে তিনটি দোকানে ঢুকেছিলেন। কিন্তু কোথাও বিশেষ সুবিধা করতে পারেননি।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা