স্টাফ রিপোর্টার: কংগ্রেসের সঙ্গে জোট থাকলে অদূর ভবিষ্যতে পার্টি নিশ্চিহ্ন হয়ে যাবে৷ আখেরে লাভ হবে কংগ্রেসের৷ এবারের ভোট পরবর্তী পরিস্থিতিতে সে কথাই প্রমাণিত হচ্ছে৷ এর পর জোট করলে কংগ্রেস সমর্থকরাও ভোট দেবেন না৷ তাই জোট ভেঙে মমতার ভুলত্রুটির জন্য অপেক্ষা করে আন্দোলনের মধ্য দিয়ে পার্টিকে নিজের পায়ে দাঁড়াতে হবে বলে সিপিএমের রাজ্য প্লেনামের প্রথম দিনে এভাবেই নেতৃত্বের দিকে তোপ দাগলেন জেলা নেতৃত্ব৷ জোট করে রাজ্য পার্টির শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অমান্য করে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি বিসর্জন দিয়েছে৷ এই প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে পার্টির নিচু স্তরে শৃঙ্খলা বলে কিছুই থাকবে না৷ এইভাবেই চাঁছাছোলা ভাষায় অভিযোগ করেন বর্ধমান জেলার এক নেতা৷
প্লেনামের মতো মঞ্চে জোট বিরোধী আওয়াজ জোরাল হওয়ায় কার্যত খুশির হাওয়া পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত শিবিরে৷ শুক্রবার থেকে কলকাতায় শুরু হয়েছে দু’দিনের সাংগঠনিক রাজ্য প্লেনাম৷ প্লেনামের প্রথমদিনে সাংগঠনিক খসড়া রিপোর্ট পেশ করেন পার্টির প্রাক্তন রাজ্য সম্পাদক বিমান বসু৷ রিপোর্টে রাজ্যস্তরে সংগঠনকে ঢেলে সাজানোর পাশাপাশি নেতা-কর্মীদের আন্দোলনের রাস্তায় নামাতে বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়৷ তবে সংগঠনের অভ্যন্তরে রদবদলের সিদ্ধান্তও এদিন চ্যালেঞ্জের মুখে পড়ে৷ কলকাতা জেলার এক নেতা ক্ষোভে ফেটে পড়েন৷ তিনি জোনাল কমিটি তুলে দেওয়ার প্রস্তাবের তুমুল বিরোধিতা করেন বলে সিপিএম সূত্রে খবর৷ জোনাল কমিটি তুলে দেওয়ার প্রস্তাব পার্টিতে গৃহীত হলে আরও নেতা-কর্মী দল ছেড়ে দেবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি৷ তবে প্লেনামের পর সংগঠনের অভ্যন্তরে নেতৃত্বে ব্যাপক রদবদল হতে পারে বলে ইঙ্গিত মিলেছে৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার