Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Amdanga News

Amdanga News: তাহেরপুর, বসিরহাটের পর আমডাঙা, তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি!

এর আগেও তাঁকে লক্ষ্য করে দুবার গুলি চলেছিল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১১, ২০২৩, ১৬:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১১, ২০২৩, ১৬:৪৬

options
link
Amdanga News: তাহেরপুর, বসিরহাটের পর আমডাঙা, তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি! zoom

অর্ণব দাস, বারাসত: তাহেরপুর, বসিরহাটের পর আমডাঙা। ফের জমি ব্যবসায়ী তথা প্রাক্তন তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ। কোনওমতে প্রাণে বাঁচলেন তিনি। এই ঘটনা ঘিরে তোলপাড় বারাসতের আমডাঙা। কেন এই হামলা তা বুঝতে পারছেন না ওই জমি ব্যবসায়ী।

আমডাঙা থানার সিকিরা গ্রামের জমি ব্যবসায়ী শেখ ফরিদ হাসান আগে তৃণমূল করতেন। বর্তমানে রাজনীতির সঙ্গে তাঁর সম্পর্ক নেই। এখন জমি কেনাবেচার সঙ্গে যুক্ত। ব্যবসায়ীর অভিযোগ, গতকাল অর্থাৎ রবিবার রাত পৌনে ১২টা নাগাদ বাড়ি ফেরার পর, তিনি গুলির আওয়াজ পান। সেই সময় বাড়ি ঢুকে যান তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আবদুল্লা থেকে মুফতি, ৩৭০ ধারা নিয়ে সুপ্রিম রায়ে কী বলছেন কাশ্মীরের নেতারা?]

ব্যবসায়ীর দাবি, সকালে দেখেন গাড়ির পিছনে গুলির দাগ রয়েছে। গুলির খোলও উদ্ধার হয়েছে। এর পরই পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্ত শুরু হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, গুলি চলার দাবি খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ী জানিয়েছেন, এর আগেও তাঁকে লক্ষ্য করে দুবার গুলি চলেছে। তখন তিনি রাজনীতি করতেন। এখন ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যবসায়িক শত্রুতার জেরেই কি গুলি চালানো হল, জানতে তদন্তে নেমেছে পুলিশ।

উল্লেখ্য, দিন কয়েক আগে নদিয়ার তাহেরপুরে বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয় এক ব্যবসায়ীকে। আবার রবিবার রাতে মিষ্টি খাওয়া নিয়ে গোলমাল বাঁধে বসিরহাটে। সেই সূত্র ধরেও চলে গুলি। 

[আরও পড়ুন: ঠিক যেন সিনেমা! খুনের দায়ে জেলে, আইন পড়ে নিজের মুক্তি আদায় যুবকের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.