সব্যসাচী ভট্টাচার্য: বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন কোচবিহারের রাজীব দেবনাথ। সেবকে তিস্তার চরে ঘুরতে ঘুরতে ছবি তুলছিলেন নিজেদের মতো করে। আচমকাই নদীর জলের নিচে খোঁজ পান প্রাচীন এক বুদ্ধমূর্তির। সঙ্গে মেলে একটি শিবলিঙ্গ ও গণেশ মূর্তিও। অল্পবিস্তর ক্ষয়ে যাওয়া মূর্তিগুলি দেখে তাঁদের বেশ প্রাচীন বলেই মনে হয়।তা বিরল কোনও প্রত্নতত্ত্বের নমুনা হতে পারে বলেই অনুমান করা হচ্ছে। খবর দেওয়া হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে।
[ এবার দার্জিলিংয়ে থাকা জলের দরে, ডবল বেডরুম মিলবে মাত্র ৫০ টাকায় ]
কোচবিহারেই বাড়ি রাজীবের। বর্তমানে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। দিনকয়েক আগে কলকাতা থেকে কয়েকজন বন্ধু তাঁর বাড়িতে বেড়াতে যান। বন্ধুদের নিয়ে সেবকে তিস্তার চরে বেড়াতে যান রাজীব। সঙ্গে ছিল ক্যামেরা। ফটোশুট করবেন ঠিক করেছিলেন। সকলে মিলে ছবি তোলাও শুরু করেন। তা করতে গিয়েই আচমকা তিস্তার জলের নিচে একটি বুদ্ধমূর্তি চোখে পড়ে তাঁদের। কৌতূহলী হয়ে ওঠেন সকলে। তিস্তা খরস্রোতা। তবে জল বেশি নয়। তাই পাথরের ভিড়ে মূর্তি স্পষ্টই দেখা যাচ্ছিল। আর একটু তলিয়ে দেখতেই পাওয়া যায় একটি গণেশ মূর্তি ও শিবলিঙ্গও। সেদিন অবশ্য এ নিয়ে তাঁরা কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। পাথর দিয়ে মূর্তিগুলিকে আড়াল করে ফিরে আসেন। তবে ফিরে তাঁদের মনে হয়, এগুলি বিরল কোনও প্রত্নতত্ত্বের নমুনা হতে পারে। এছাড়া অন্য কারও চোখে পড়লে তা চুরি যাওয়ার সম্ভাবনাও আছে। পরদিন আবার তাঁরা ওই জায়গায় যান। গিয়ে দেখেন শিবলিঙ্গটি আর নেই। তবে বুদ্ধ ও গণেশ মূর্তিটি আছে। তখনই তাঁরা বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন।
[ টেলিভিশনে নয়, ভোটের ময়দানে শাশুড়ি-বউমার জমজমাট লড়াই এবার ময়ূরেশ্বরে ]
ইতিমধ্যেই এ ব্যাপারে খবর দেওয়া হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অক্ষয়কুমার মৈত্রেয় সংগ্রহশালায়। বিশ্ববিদ্যালয়ের এই মিউজিয়ামেই প্রাচীন প্রত্নতাত্বিক নমুনা সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। এ খবর পেয়ে কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে উদ্যোগী নিয়েছেন। মূর্তিটি দেখতে প্রাচীন হওয়ায় এটি কোনও বিরল নমুনাও হতে পারে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। মূর্তির বয়স কত, কোথা থেকে তা আসতে পারে ইত্যাদি বিষয়গুলিই এখন খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।
সর্বশেষ খবর
-
ট্রাম্পের চাপে লাল কার্ড বাতিল, কিন্তু হ্যারি কেনদের আবেদন খারিজ ফিফার! বিশ্বকাপে ফের বিতর্ক
-
বদলার ম্যাচে নিষ্ফলা মরক্কো, এমবাপে-দেম্বেলে জোড়া ফলায় সেমিফাইনালে ফ্রান্স
-
বিশ্বজয়ের পাঁচ মাসেই পথ হারাল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের কাছেও সিরিজ হার শ্রেয়সদের
-
মহারাষ্ট্রে ফের বিরোধী শিবিরে ভাঙন! পওয়ারের ‘অস্থিরচিত্ত’ বিধায়কদের ‘সন্দেহ’ কংগ্রেসের
-
১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের