মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: ছাত্রনেতা আনিস খান (Anis Khan) হত্যাকাণ্ডে নয়া মোড়। সিবিআই তদন্ত দাবি করায় বাবা আর দাদাকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ফোনে খুনের হুমকি দেওয়া হয় বলেই দাবি আনিসের দাদা সাবির খানের।
মঙ্গলবার একাধিকবার আনিসের বাড়িতে যান সিটের প্রতিনিধিরা। বিক্ষোভের মুখেও পড়েন তাঁরা। আনিসের বাবা বারবারই সাফ জানিয়ে দেন, সিটের উপর তাঁদের আস্থা নেই। সিবিআই তদন্তের দাবি করেন। রাতে আনিসের মোবাইল নিজেদের হেফাজতে চেয়ে নোটিস দেন তদন্তকারীরা। নোটিস নেওয়ার আগে ১০ মিনিট সময় চায় পরিবার। নিজেদের মধ্যে আলোচনার পর মোবাইল পুলিশের হাতে তুলে দিতে রাজি হননি তাঁরা। নোটিসে স্বাক্ষরও করেননি পরিবারের সদস্যরা।
[আরও পড়ুন: শীঘ্রই শিয়ালদহ স্টেশনেও মিলবে মেট্রো পরিষেবা, গুণতে হবে বাড়তি ভাড়া]
এরপর রাতে আনিসের পরিজনেরা যে যার মতো ঘুমিয়ে পড়েন। আনিসের দাদার দাবি, রাত ১.০৪ নাগাদ অচেনা নম্বর থেকে একটি ফোন পান। ফোনের অপর প্রান্ত থেকে খুনের হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। আনিসের দাদার দাবি অজ্ঞাতপরিচয় ব্যক্তি বলে, সিবিআই তদন্ত করলে পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলা হবে। অডিওটি ভাইরালও হয়ে যায় নিমেষে। যদিও অডিওর সত্যতা যাচাই করেনি SangbadPratidin.in।
সূত্রের খবর, কবর থেকে তুলে আনিসের দেহের আবারও ময়নাতদন্ত হতে পারে। আধিকারিকরা মনে করছেন তদন্তের স্বার্থে আনিসের নখের নমুনা এবং কোনও হাড়ে আঘাত রয়েছে কিনা তা জানা প্রয়োজন। সে কারণে সিটের আধিকারিকরা আনিসের পরিবারকে দ্বিতীয়বার ময়নাতদন্তের সম্ভাবনার কথাই জানিয়েছেন। এবার ময়নাতদন্ত অবশ্য কলকাতার হাসপাতালেই হওয়ার কথা।
এদিকে, আনিসের হত্যাকাণ্ডের এখনও জট না কাটায় জারি আন্দোলন। বুধবার দুপুর ২টোয় ফের মিছিল করবে এসএফআই। দীনেশ মজুমদার ভবন থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল। বিকেল চারটেয় আমতা থানা ঘেরাও কর্মসূচিও রয়েছে তাদের। যাদবপুরে প্রতিবাদ মিছিলের ডাক AIDSO’র। তাছাড়া কলকাতা, প্রেসিডেন্সি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়েও জারি ছাত্র আন্দোলন।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: মানবিক উদ্যোগ, বিরল রোগে আক্রান্ত কিশোরকে আর্থিক সাহায্য কেএল রাহুলের]
সর্বশেষ খবর
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের