অন্নপূর্ণা যোজনায় প্রায় ২৮ লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে টাকা। অনলাইন ও অফলাইনে করা যাচ্ছে আবেদন। আপনিও কি আবেদন করেছেন? আদৌ অন্নপূর্ণা যোজনায় আবেদন সফল হয়েছে? এক ক্লিকেই জানতে পারবেন সমস্ত তথ্য। জেনে নিন পদ্ধতি।
- প্রথমে https://socialregistry.wb.gov.in// ওয়েবসাইটে যেতে হবে।
- সেখানে গিয়ে ‘ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস’ বলে একটি অপশন পাবেন।
- নির্দিষ্ট জায়গায় অ্যাপ্লিকেশন আইডি, আধার নম্বর এবং নথিভুক্ত মোবাইল নম্বর দিন
- এবার ক্যাপচা কোড দিন। তারপর সার্চ বা সাবমিট অপশনে ক্লিক করুন।
- আর তারপরই দেখতে পারবেন আপনার আবেদন আদৌ সফল হয়েছে কিনা।
আরও পড়ুন:
যাঁরা এখন আবেদন করেননি, তাঁরা একনজরে দেখে নিন অন্নপূর্ণা যোজনার ফর্মপূরণে কোন কোন তথ্য জমা দিতে হবে:
Advertisement
- ফর্মের শুরুতেই পরিবারের প্রধানের নাম, তাঁর জন্ম তারিখ, লিঙ্গ, আধার নম্বর, ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত তথ্য জমা দিতে হবে।
- তারপর পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা, যোগাযোগ নম্বর লিখতে হবে। এরপর ধাপে ধাপে পরিবারের সকলের তথ্য উল্লেখ করতে হবে।
- পরিবারের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি, এপিক নম্বর এবং জাতি সংক্রান্ত তথ্য দিতে হবে।
- রেশন কার্ড, বাড়ির ধরন, পারিবারিক জমির মালিকানা, যানবাহন, স্বাস্থ্যবিমা, আয়কর সংক্রান্ত তথ্য দিতে হবে।
- পরিবারের সদস্যদের প্যান কার্ড সংক্রান্ত নথিপত্রও জমা দেওয়া বাধ্যতামূলক।
- কর্মসংস্থানের ধরন, পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা, জিএসটি অধীনস্থ কিনা, সরকারি পেনশনভোগী কিনা, কোনও সদস্য রাজনৈতিক পদাধিকারী কিনা তা-ও জানাতে হবে।
- ফর্মের একেবারে শেষের দিকে সিএএ, এসআইআর সংক্রান্ত তথ্য, অন্যান্য সরকারি সুবিধা ভোগ করেন কিনা তথ্য দিতে হবে।
- এছাড়া আপনার পরিবারের শিশুরা কোন স্কুলে পড়ে, কোথা থেকে টিকাকরণ করা হয়েছে, তা-ও জানাতে হবে।
- ফর্মপূরণের পরেও যদি কারও অন্নপূর্ণা যোজনা বাতিল হয় সেক্ষেত্রে কারণ সংশ্লিষ্ট আধিকারিককে উল্লেখ করতে হবে।
আগামী ৩ মাসের মধ্যে ফর্ম ফিল আপের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক