অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করেছেন বহু মহিলা। দু’ধাপে টাকাও দিয়েছে রাজ্য সরকার। তবে বাদও গিয়েছেন বেশ কয়েকজন। এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাঁদের। ওয়েবসাইটে ঢুকে স্ট্যাটাস পরীক্ষা করে কেউ দেখছেন ‘রিজেক্টেড’। আবার কারও কারও ক্ষেত্রে দেখাচ্ছে ‘আন্ডার এনকোয়ারি’। তবে আপনি কি ফর্মে কোনও ভুলভ্রান্তি করে ফেলেছেন? এবার মিলবে সেই ভুল শোধরানোর উপায়।
যাঁরা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করেও টাকা পাননি তাঁদের ফর্ম আবার যাচাই করা হবে। মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, প্রশাসনিক আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। আগামী ১০ জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশনের কাজ শেষ করার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার ফর্মে এবার পাওয়া যাবে ‘এডিট’ অপশন। নামের বানানে কিংবা আধার বা প্যান নম্বরে কোনও ভুল থাকলে তা সংশোধন করা সম্ভব। জেনে নিন কীভাবে ভুল সংশোধন করবেন।
- প্রথমে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালে লগ ইন করতে হবে।
- রেজিস্টার্ড মোবাইল দিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে।
- আবেদনের স্ট্য়াটাস চেক করা যাবে।
- আধার, রেশন কার্ডে কোনও তথ্য ভুল আছে কিনা, তা দেখে সংশোধন করতে পারেন।
- এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই সংশোধন হয়ে যাবে।
যাঁরা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করেও টাকা পাননি তাঁদের ফর্ম আবার যাচাই করা হবে। মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, প্রশাসনিক আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। আগামী ১০ জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশনের কাজ শেষ করার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। যাঁরা এখনও আবেদন করতে চান তাঁরা আগামী আগস্ট পর্যন্ত পাবেন সুযোগ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একজনকে জোর করে বিয়ে, আরেক জনের প্রেম মেনে নেয়নি পরিবার, একসঙ্গে বিষ খেলেন দুই বান্ধবী!
-
আরাবুলের গাড়িতে হামলা, রাতেই পুড়ল আইএসএফ পার্টি অফিস! ফের উত্তেজনা ভাঙড়ে
-
বিয়ের তিনমাস পরই স্ত্রীকে ‘খুন’! গ্রেপ্তার প্রাক্তন মোহনবাগান তারকা, রণক্ষেত্র বরানগর
-
‘রাহুলের প্রতি প্রেম জাগল কীভাবে?’ সুদীপ্তার পর মৌমিতাকে বিঁধলেন মানসী, ‘নিম্নরুচি’ খোঁচা জয়জিতের
-
হাসিনার প্রত্যর্পণ ঘিরে দিল্লি-ঢাকা চাপানউতর! বিতর্কের মাঝেই ইঙ্গিতপূর্ণ বার্তা জয়শংকরের