চঞ্চল প্রধান, হলদিয়া: ফের রাজ্যে এক ভুয়ো চিকিৎসকের হদিশ মিলল৷ হলদিয়া থেকে স্বপন কুমার বারিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ পুলিশের অভিযোগ, নিজেকে চিকিৎসক বলে দাবি করলেও, এমবিবিএসের সার্টিফিকেট দেখাতে পারেননি তিনি৷ তাঁর রেজিস্ট্রেশন নম্বরটিও জাল৷ বুধবার ধৃতকে আদালতে তোলা হবে৷
[এবার কার্টুন দেখানোর নাম করে শিশুকন্যাকে যৌন নির্যাতন]
ধৃত স্বপন কুমার বারিকের বাড়ি হলদিয়ার রায়রাইয়া চকে৷ শহরের ভবানীপুর এলাকায় চেম্বার খুলে রোগী দেখতেন তিনি৷ ওই এলাকার বাসিন্দা সঞ্জয় দলপতি নামে এক ব্যক্তির মায়ের মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট লিখেছিলেন স্বপন৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সঞ্জয়ের সঙ্গে ভাইদের একটি মামলা চলছে৷ সেই মামলার তদন্তে তাঁর মায়ের ডেথ সার্টিফিকেটটি যাচাই করতে গিয়ে পুলিশের সন্দেহ হয়৷ মঙ্গলবার অভিযুক্ত স্বপন কুমার বারিকের চেম্বারে হানা দেন ভবানীপুর থানার পুলিশ৷ পুলিশ জানিয়েছে, তাঁকে এমবিবিএসের সার্টিফিকেট দেখাতে বলেছিলেন তদন্তকারীরা৷ কিন্তু, সেই শংসাপত্র দেখাতে পারেননি স্বপন৷ এমনকী, যে রেজিস্ট্রেশন নম্বরটি তিনি ব্যবহার করছিলেন, সেটিও জাল৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই রেজিস্ট্রেশন নম্বরটি আসলে মুম্বইয়ের এক চিকিৎসকের৷ মঙ্গলবার রাতেই অভিযুক্ত স্বপন কুমার বারিককে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ৷ বুধবার ধৃতকে আদালতে তোলা হবে৷
[আপাতত খুলছে না জি ডি বিড়লা, বুধবার বিকেল পর্যন্ত সময় চাইল কর্তৃপক্ষ]
প্রসঙ্গত, মাস পাঁচেক আগে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ভুয়ো চিকিৎসক গ্রেপ্তারের ঘটনায় শোরগোল পড়েছিল৷ ঘটনার তদন্তে নামে সিআইডি৷ নবান্নকে তদন্ত রিপোর্টে রাজ্য গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, এ রাজ্যে জাল ছড়িয়েছে সাড়ে পাঁচশো ভুয়ো চিকিৎসক৷
[নিম্নচাপের ভ্রুকুটিতে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের]
সর্বশেষ খবর
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?