দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের খুন সোনারপুরে! কালীপুজোর পুজোর বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে যুবককে ধারালো অস্ত্রের কোপ! রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সোনারপুরের সোনাটিকারিতে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সনাতন নস্কর। সে সোনারপুরেরই বাসিন্দা। বুধবার রাতে কালীপুজোর শোভাযাত্রা বেরয়। সেই দলে ছিলেন সনাতন। সেই সময় মাইক বাজানোকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে অভিযুক্ত নাম পিন্টু সাহার সঙ্গে। বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ সেই সময় ধারালো অস্ত্র নিয়ে সনাতনের উপর চড়াও হন পিন্টু। এলোপাথাড়ি ভাবে তাঁকে কোপাতে থাকে বলে অভিযোগ। একাধিকবার আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সনাতন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পুলিশ অভিযুক্তকে আটক করেছে বলে খবর।
কালীপুজোর বিসর্জনে রাস্তায় এভাবে খুন ঘিরে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একবার নয় বারংবার খুনের অভিযোগ উঠছে সোনারপুরে। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সর্বশেষ খবর
-
সাত শৃঙ্গের মাঝে পবিত্র হ্রদ, শুরু হল হেমকুণ্ড যাত্রা, কীভাবে যাবেন, জেনে নিন খুঁটিনাটি
-
মিড ডে মিলের বরাদ্দবৃদ্ধি, বাড়ছে রাঁধুনিদের পারিশ্রমিকও, সব স্কুলে বসবে স্যানিটারি ভেন্ডিং মেশিন
-
সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ৬০ কিমি বাঁধ, সুন্দরবনকে ‘সুন্দর’ করতে বাজেটে ঢালাও বরাদ্দ
-
ঠিকানা ছিল ফুটপাথ, কাজ রাস্তা সাফাই, বিশ্বরেকর্ডের মালিক আলিরেজাই ইরানের স্বপ্নের সওদাগর
-
বেঙ্গালুরুতে কংগ্রেসের সভাতেই থমকাল ভাষণ, দলীয় কর্মীদের ‘অকর্মণ্য’ বললেন খাড়গে