Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Mallikarjun Kharge

বেঙ্গালুরুতে কংগ্রেসের সভাতেই থমকাল ভাষণ, দলীয় কর্মীদের ‘অকর্মণ্য’ বললেন খাড়গে

রবিবার বেঙ্গালুরুতে ছিল কংগ্রেসের মহাসম্মেলন। যেখানে ২০২০ সাল থেকে কর্নাটক কংগ্রেসের সভাপতির পদে থাকা বর্তমান মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার রাজ্যের দায়িত্ব তুলে দেন বিকে হরিপ্রসাদের হাতে। এরপর মল্লিকার্জুন খাড়গে ভাষণ দিচ্ছিলেন। সেই বক্তব্যের মাঝে 'ডিকে ডিকে' স্লোগান ওঠে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৫:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৫:৪৭

options
link
বেঙ্গালুরুতে কংগ্রেসের সভাতেই থমকাল ভাষণ, দলীয় কর্মীদের ‘অকর্মণ্য’ বললেন খাড়গে zoom
মল্লিকার্জুন খাড়গে। ফাইল ছবি।
Advertisement

বেঙ্গালুরুতে দলীয় কর্মসূচিতে মেজাজ হারালেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। কর্মসূচি চলাকালীন খাড়গের ভাষণের মাঝখানে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের নামে স্লোগান দিতে থাকেন তাঁর অনুগামী কংগ্রেস সমর্থকরা। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হন খাড়গে। ‘ডিকে ডিকে’ স্লোগান তোলা কংগ্রেস কর্মীদর উদ্দেশে কংগ্রেস সভাপতি বলেন, এটা কোনও ব্যক্তির কর্মসূচি নয়, দলীয় অনুষ্ঠান।

রবিবার বেঙ্গালুরুতে ছিল কংগ্রেসের মহাসম্মেলন। যেখানে ২০২০ সাল থেকে কর্নাটক কংগ্রেসের সভাপতির পদে থাকা বর্তমান মুখ্যমন্ত্রী শিবকুমার রাজ্যের দায়িত্ব তুলে দেন বিকে হরিপ্রসাদের হাতে। এরপর মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) ভাষণ দেন। সেই বক্তব্যের মাঝখানে ‘ডিকে ডিকে’ স্লোগান ওঠে। তাতেই মেজাজ হারান কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। এক সময় ভাষণ থামাতে বাধ্য হন তিনি। হুঁশিয়ারি দেন, দলীয় অনুশাসন বিরোধী কাজের জন্য ডিকের অনুগামী কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানের ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বক্তৃতার মাঝে খাড়গে বলেন,”এটি কোনও ব্যক্তির কর্মসূচি নয়, দলের কর্মসূচি। ওহে অকর্মণ্যরা, এখানে কোনও ব্যক্তির পূজা করা হয় না; আমরা দলের কর্মসূচির জন্যই একত্রিত হয়েছি।” এখানেই না থেমে খাড়গে বলেন, “আমার ৫৮ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। এখানে অনেক নেতাই এসেছেন। দলের প্রতি তাঁদের অবদান সামান্য হলেও দল তাঁদের প্রতি অনেক বড় অবদান রেখেছে।” সঙ্গে হুঁশিয়ারি দেন, “এখানে যাঁরা চিৎকার করেছেন, তাঁদের ফুটেজ রয়েছে। ফুটেজ পর্যালোচনা করার পর আমি শাস্তিমূলক ব্যবস্থা নেব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.