নন্দন দত্ত ও সোমনাথ রায়: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দিল্লি নিয়ে যাওয়ার পরই তাঁর ঘনিষ্ঠ ১২ জনকে ডেকেছে তদন্তকারীরা। সেই ডাকে সাড়া দিয়ে শুক্রবার দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিলেন কেষ্টর রাঁধুনী বিজয় রজক। জানেন কে এই ব্যক্তি?
আদলতে বোলপুরের বাহিড়ি গ্রামের বাসিন্দা বিজয় রজক। বয়স ৩২ বছর। পরবর্তীকালে গ্রাম থেকে এসে কালিকাপুরে থাকতে শুরু করেন বিজয়। দীর্ঘদিন ধরেই অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। কালিকাপুরে একটি বাড়ি বানিয়েছিলেন বিজয়। অনুব্রত মণ্ডলের সূত্র ধরে লাভপুর শম্ভুনাথ কলেজে অশিক্ষক কর্মী পদে চাকরি পেয়েছিলেন। এর পাশাপাশি তিনি অনুব্রতর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতেন। সমস্ত জনসভায় অনুব্রতর ভিডিও রেকর্ডিংয়ের দায়িত্বও ছিল বিজয়ের কাঁধে। এছাড়া অনুব্রতর রাঁধুনী হিসেবেও পরিচিত ছিলেন তিনি।
[আরও পড়ুন: কালবৈশাখী এবং নন-ইন্টারলকিংয়ের জোড়া ফলা! শিয়ালদহ মেন শাখায় চূড়ান্ত ভোগান্তি রেলযাত্রীদের]
ফলত অনুব্রতর ঘনিষ্ঠদের তালিকায় নাম রয়েছে বিজয় রজকের। গত সপ্তাহেই তাঁকে নোটিস পাঠায় ইডি। তার ভিত্তিতেই এদিন দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দিলেন বিজয়। শোনা যাচ্ছে, মূলত তাঁর সম্পত্তির উৎস জানতেই এই তলব। তবে এই প্রথম নয়, অনুব্রতকে গ্রেপ্তারের পর থেকেই বিজয় রজকের উপর নজর ছিল তদন্তকারীদের। একাধিকবার তাঁকে জেরার সম্মুখীনও হতে হয়েছে। আগেই তাঁর একটি অ্যাকাউন্টের অর্থ ফ্রিজ করেছে তদন্তকারীরা।
[আরও পড়ুন: মরশুমের প্রথম কালবৈশাখীতে এক ধাক্কায় তাপমাত্রা কমল ৫ ডিগ্রি, আজ ফের ঝড়ের সম্ভাবনা]
সর্বশেষ খবর
-
এবার নেতৃত্ব দেবেন সিরাজ, কোন দলের অধিনায়ক হলেন টিম ইন্ডিয়ার পেসার?
-
আইনি জটেও ভাটা নেই জৌলুসে, বাগবাজারে জোরকদমে শুরু দুর্গাপুজোর প্রস্তুতি
-
ব্রিকসের মধ্যাহ্নে মহাভোজের আয়োজন! নিরামিষ ভারতীয় পদে বিশ্বনেতাদের রসনাতৃপ্তি
-
অস্ত্র উদ্ধারে গোয়েন্দাদের রাডারে মাও শীর্ষনেতা আকাশ! নজরে বাঁকুড়া-পুরুলিয়া হয়ে ঝাড়খণ্ডের জঙ্গলপথও
-
অরুণাচল থেকে লাদাখ! সীমান্ত সংঘাতের আবহে দিল্লিতে মুখোমুখি আলোচনায় মোদি-জিনপিং